আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অল্প লোকেরই এমন সাহস আছে, রাহুলের প্রশংসায় প্রিয়াঙ্কা

অল্প লোকেরই এমন সাহস আছে, রাহুলের প্রশংসায় প্রিয়াঙ্কা

জনতার উদ্দেশে লেখা চিঠিতে নির্বাচনের ভরাডুবির সমস্ত দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ ছেড়েছেন রাহুল গান্ধী। পরদিনই তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র টুইট করে দাদার প্রশংসা করলেন। খবর এনডিটিভির।

সব দায় নিজের কাঁধে নিয়ে কংগ্রেস সভাপতির পদ ছাড়া সম্পর্কে তিনি রাহুলকে লেখেন, অল্প লোকেরই এমন সাহস আছে যা তুমি দেখালে।

বুধবার টুইটারে একটি দীর্ঘ চিঠি পোস্ট করেন রাহুল। গত মাসেই কংগ্রেস নেতাদের তিনি জানিয়ে দিয়েছিলেন তার সিদ্ধান্তের কথা। সেসময় তিনি বলেছিলেন, তিনি দায়িত্ব ছাড়ছেন কারণ কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিগ্ধ।

দাদার টুইটটি রি-টুইট করে প্রিয়াঙ্কা লেখেন, অল্প লোকেরই এমন সাহস আছে যা তুমি দেখালে। তোমার সিদ্ধান্তের জন্য গভীরতর শ্রদ্ধা।

রাহুল তার চিঠিতে লিখেছেন, ভারতে এটা অভ্যাস যে ক্ষমতাবান ক্ষমতার সঙ্গে থাকে। কেউ ক্ষমতা ত্যাগ করে না। কিন্তু ক্ষমতার লিপ্সাকে ত্যাগ না করতে পারলে এবং গভীর আদর্শবাদী লড়াই না লড়লে আমরা আমাদের বিরোধীপক্ষকে হারাতে পারব না ।

কংগ্রেসের ‘আমূল পরিবর্তন' চেয়ে রাহুল আরও লেখেন, দলকে পুনর্গঠন করতে প্রয়োজন কঠিন সিদ্ধান্তের এবং ২০১৯-এর ব্যর্থতার জন্য বহু মানুষকে দায় নিতে হবে। দলের সভাপতি হিসেবে নিজের দায়িত্বকে এড়িয়ে অন্যদের দায়ী করা ঠিক নয়।

তার চিঠি থেকে পরিষ্কার, রাহুল চান কংগ্রেসে তার পরিবারের যে প্রতিপত্তি, যা গত ১৩৩ বছর ধরে রয়েছে তা যেন কমে।

তিনি লেখেন, আমার বেশিরভাগ সহকর্মী আমাকে অনুরোধ করেছেন পরের সভাপতি আমি ঠিক করে দিই। যেখানে নতুন কাউকে দলের নেতৃত্বে রাখাটা গুরুত্বপূর্ণ, সেখানে আমার কাউকে বেছে দেওয়াটা ঠিক নয়।

গত ২৫ মে নির্বাচনের ফলপ্রকাশের অব্যবহিত পরেই কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন রাহুল।

নির্বাচনে ২০১৪-র থেকে সামান্য বেশি আসন পেয়েছে কংগ্রেস। দেশজুড়ে এনডিএ-ঝড়ে দাঁড়াতেই পারেনি কংগ্রেস। উত্তরপ্রদেশের ৮০টি আসনে মাত্র একটি আসনেই জিতেছে তারা। যা প্রমাণ করে ব্যর্থতা কতটা গভীরে।

দলের পক্ষ থেকে বহু অনুরোধ সত্ত্বেও রাহুল নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন। জানিয়েছেন, পদ ছাড়ছেনই। যদিও বহু কংগ্রেস নেতা জানিয়েছেন, রাহুল তাদের কাছে সব সময় তাদের নেতাই থাকবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত