আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুদের সমাবেশ, সংঘাত এড়াতে মুসলমানদের দোকান বন্ধ

শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুদের সমাবেশ, সংঘাত এড়াতে মুসলমানদের দোকান বন্ধ

কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষুদের সমাবেশের কারণে শ্রীলঙ্কার ক্যান্ডি জেলায় দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মুসলিম ব্যবসায়ীরা। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে  কাকে সমর্থন দেওয়া হবে সে বিষয়টি নির্ধারণ করতে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে কয়েক হাজার বৌদ্ধ ভিক্ষু ক্যান্ডিতে জমায়েত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৌদ্ধ জাতীয়তাবাদী গোষ্ঠী বডু বালা সেনার (বিবিএস) প্রভাবশালী প্রধান গালাগোদা আতথে গানাসেরা এই সম্মেলন আহ্বান করেছেন। এই সমাবেশ ক্যান্ডির মুসলমান ব্যবসায়ী ও বাসিন্দাদের উদ্বিগ্ন করে তুলছে। গত বছর এখানে সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিন দিন ধরে মসজিদ, ঘরবাড়ি ও দোকানপাটে হামলার ঘটনা ঘটেছিল।

গত এপ্রিলে শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও অভিজাত হোটেলে চালানো আত্মঘাতী বোমা হামলায় ২৫০ জন নিহত হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছিল। এরপরই মুসলমানদের ওপর হামলার ঘটনা ঘটেছিল।

ক্যান্ডি মুসলিম ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ মুহিত বলেছেন, ‘কয়েক হাজার ভিক্ষু সম্মেলনের জন্য শহরে আসতে পারে বিধায় সংঘাত এড়াতে রোববার মুসলমানদের মালিকানাধীন সব দোকান বন্ধ থাকতে পারে।’

শ্রীলঙ্কার ইসলামি পন্ডিতদের শীর্ষ সংগঠন অল সিলন জামিয়াতুল উলামা (এসিজেইউ) মুসলমানদের রোববার ক্যান্ডি জেলায় না যাওয়ার আহ্বান জানিয়েছে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত