আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভূমিকম্পের পর ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

ভূমিকম্পের পর ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পরপর দু'বার শক্তিশালী ভূমিকম্প এবং আরও বেশ কয়েকবার পরাঘাতের (আফটার শক) কারণে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের কারণে বেশ কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরেছে। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২০ বছরে ক্যালিফোর্নিয়ায় এমন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানেনি। দমকল ও জরুরি বিভাগের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শক্তিশালী ভূমিকম্পের পর আরও পরাঘাত (আফটার শক) আঘাত হানতে পারে বলে জরুরি অবস্থা জারির পাশাপাশি লোকজনকে সতর্ক করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম।

এক টুইট বার্তায় নিউসম বলেন, নিরলসভাবে রাতভর এবং আজ সকাল পর্যন্ত এভাবে কাজ করে যাওয়ায় সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। ক্যালিফোর্নিয়ার নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সব সময়ই পরবর্তী ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার লস অ্যাঞ্জেলস থেকে ১৫০ মাইল উত্তর-পূর্বের রিডজেক্রেস্ট শহরে ৭ দশমিক এক মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর প্রায় ৩৪ ঘণ্টা পর ৬ দশমিক ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে।

কের্ন কাউন্টির দমকল প্রধার ডেভিড উইট বলেন, ভূমিকম্প থেকে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা জানি যে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা এখনও জানি না। কেউ কোথাও আটকা পড়েনি। বড় ধরনের কোন ক্ষয়ক্ষতিও হয়নি। তবে আমরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখছি। আগামী সপ্তাহের মধ্যে আরও কয়েকবার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত