আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সৌদি আরবে র‍্যাপার নিকি মিনাজের কনসার্ট বাতিল

সৌদি আরবে র‍্যাপার নিকি মিনাজের কনসার্ট বাতিল

সৌদি আরবের সংগীত উৎসবে শেষ পর্যন্ত অংশ নেয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন র‍্যাপার নিকি মিনাজ।

নারী ও এলজিবিটি গোষ্ঠীর অধিকারের সমর্থনে জেদ্দায় তার ওই কনসার্টে অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু ওই কনসার্টকে নিয়ে তীব্র আলোচনা সমালোচনা তৈরি হয়েছিলো।

এছাড়া চরম রক্ষণশীল সৌদি সমাজে নিকি মিনাজের পোশাক ও গানের ভাষা কিভাবে নেয় - তা নিয়েও প্রশ্ন ছিলো।

সৌদি আরব সাম্প্রতিক সময়ে বিনোদনমূলক নানা বিষয়ের ওপর বাধা-নিষেধ সহজ করে আনার চেষ্টা করছে।

গত অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাসোগজী হত্যাকাণ্ডের পর সৌদি আরবে মানবাধিকার রেকর্ড নিয়ে সমালোচনা আরও জোরদার হয়।

এরপর এই মার্চে আবারো দেশটি তীব্র সমালোচনার মুখে পড়ে দশজন নারী অধিকার কর্মীকে বিচারের মুখোমুখি করার পর।

এখন নিজের কনসার্ট বাতিল করে দেয়া এক বিবৃতিতে নিকি মিনাজ বলছেন, "সতর্ক পর্যবেক্ষণের পর জেদ্দা ওয়ার্ল্ড ফেস্টে আমার নির্ধারিত কনসার্ট নিয়ে এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।"

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ফাউন্ডেশন নিকি মিনাজের কাছে লেখা এক খোলা চিঠিতে ১৮ জুলাইয়ের ওই ফেস্টিভ্যাল থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানায়।

তারা 'রাজতন্ত্রের অর্থ প্রত্যাখ্যান' করে নিজের প্রভাব আটক নারী অধিকার কর্মীদের জন্য ব্যবহারের পরামর্শ দেন তাকে।

তবে নিকি মিনাজই সৌদি আরবের আমন্ত্রণ পেয়ে বিতর্ক তৈরি করার প্রথম শিল্পী নন।

এ বছরের শুরুতেই মারিয়া ক্যারি তার অনুষ্ঠান বাতিল করতে মানবাধিকার কর্মীদের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত