আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আসামের মুসলমানরা

ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আসামের মুসলমানরা

অনুপ্রবেশকারী আখ্যায়িত হওয়া এবং নাগরিকত্ব নিয়ে বিচারিক প্রক্রিয়ার দুর্ভোগের কারণে ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ভারতের আসামের মুসলমানরা৷ এর মধ্যে প্রায় অর্ধশত ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ বিরোধীদের৷ খবর ডয়চে ভেলের

সত্তর বছর আগে ভারতের জন্ম নিলেও বিচারিক প্রক্রিয়ায় গিয়ে তিন বছর আটক ছিলেন রেহাত আলী৷ বিজেপি সরকারের মুসলিম-বিরোধী নীতির কারণে কয়েক লাখ মুসলমানের মতো এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় এই নিরক্ষর কৃষক৷

‘‘আমি কখনো কল্পনাও করিনি আমার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে৷ আমি ভারতের নাগরিক৷ আসামে জন্ম নিয়েছি এবং কয়েক পুরুষ ধরে এখানেই বসবাস করছি,'' এএফপিকে বলেছেন রেহাত আলী৷

গ্রামীণ এই কৃষক ‘বিদেশি শনাক্তকরণ ট্রাইব্যুনালে' প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারায় তাকে বাংলাদেশি ঘোষণা করে আটক কেন্দ্রে পাঠানো হয়েছিল৷

উচ্চ আদালতের রায়ে তিন বছরের মাথায় ছাড়া পেয়েছেন রেহাত আলী৷ কিন্তু আইনি লড়াই করতে গিয়ে এর মধ্যে তাকে বিক্রি করতে হয়েছে সমস্ত জমি এবং গবাদিপশু৷ এরপরও অন্যদের তুলনায় নিজেকে ভাগ্যবান মানছেন তিনি৷

আসামে গতবছরের দ্য ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) নামক খসড়া আইনের কারণে প্রায় ৪০ লাখ আসামবাসীর ভাগ্য ঝুলছে৷ কারণ ১৯৭১ সালের আগে বাবা কিংবা দাদার প্রজন্ম আসামে ছিল, এমন প্রমাণ দিতে পারেনি তারা৷

বিদেশি শনাক্তকরণ ট্রাইব্যুনালে যারা বাদ পড়বে, তারা আপিল করতে পারবেন৷ কিন্তু চলতি মাসের শেষ নাগাদ পর্যন্ত চলা শনাক্তকরণ প্রক্রিয়া চললেও প্রায় ২০ লাখ লোক এর বাইরে থেকে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷ কারণ বেশিরভাগ নিরক্ষর মানুষের জন্য ট্রাইব্যুনালের প্রক্রিয়া বুঝা এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যেন দুঃস্বপ্নের মতো৷

শনাক্তকরণ ট্রাইব্যুনালে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সোনা উল্লাহর নাগরিকত্ব প্রমাণ না হওয়ার বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল৷ ১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে কারগিল যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি৷

কাগজপত্রে অমিল থাকার কারণে গত মে মাসে তাকে আটক কেন্দ্রে পাঠানো হয়েছিল৷ এমনকি পুলিশ তাঁর পুরাতন ইউনিফর্মও জব্দ করেছিল৷ অবশ্য ব্যাপক প্রতিবাদের পর অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি৷

নাগরিকত্ব জটিলতা নিরসনে আসামে একশ'টি বিদেশি শনাক্তকরণ ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে এবং আরো দু'শটি ট্রাইব্যুনাল স্থাপন করা হচ্ছে৷ কর্মকর্তারা অযোগ্য হওয়ায় এসব ট্রাইব্যুনালের কার্যক্রম অনেকটা লটারির মতো বলে অভিযোগ করছেন অধিকারকর্মীরা৷

অনলাইন ম্যাগাজিন স্ক্রল জানিয়েছে, বিদেশি ঘোষণার ক্ষেত্রে সংখ্যার বিচারে ট্রাইব্যুনালের কর্মকর্তাদের হরহামেশায় সরিয়ে দেয় বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার৷

‘‘পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ট্রাইব্যুনালের যে সদস্য অধিক ব্যক্তিকে বিদেশি ঘোষণা করতে পারেন, তাকে সবচেয়ে বেশি উইকেট-শিকারি বলা হয়ে থাকে,'' ক্রিকেটীয় পরিভাষা ব্যবহার করে বলেন সাবেক একজন ট্রাইব্যুনাল সদস্য৷

খসড়া এনআরসিতে যারা বাদ পড়েছেন, তাদের বেশিরভাগই মুসলিম৷ কারণ এই সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য নরেন্দ্র মোদীর সরকার এটি চালু করেছে বলে অভিযোগ৷

গত জানুয়ারিতে নাগরিকত্ব নিয়ে একটি আইন পাস করে ভারতীয় সংসদের নিম্নকক্ষ৷ যাতে বলা হয়, ছয় বছর আগে যারা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে৷ তবে মুসলিমরা বাদে৷

আসামের ছয়টি আটক কেন্দ্রে বর্তমানে ৯৩৮ জন লোক বন্দী আছেন৷ তিন হাজার লোকের জন্য আরেকটি কেন্দ্র নির্মাণ করছে সরকার৷ পাশাপাশি প্রতিটিতে এক হাজার লোকের ধারণক্ষমতাসম্পন্ন নয়টি কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে তারা৷

অনিশ্চয়তায় দিনাতিপাত করতে হচ্ছে আসামের মুসলমানদের৷ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা দিয়েছে৷

বিরোধী দলগুলোর অভিযোগ, এনআরসি-র প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ৪৪ জন লোক আত্মহত্যা করেছেন৷ যদিও এক্ষেত্রে সরকারি কোনো হিসাব পাওয়া যায় না৷

শেয়ার করুন

পাঠকের মতামত