আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বিতাড়িত করা হবে : অমিত শাহ

সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বিতাড়িত করা হবে : অমিত শাহ

ভারতের যেকোনো প্রান্তে বসবাস করা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, এবং আন্তর্জাতিক আইন মেনে তাদের বিতাড়িত করা হবে, বুধবার রাজ্যসভায় বললেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসামের মতো অন্যান্য রাজ্যেও জাতীয় নাগরিকপঞ্জী তালিকা তৈরি করা হবে কিনা, সমাজবাদী পার্টির এমপি জাভেদ আলি খানের প্রশ্নের উত্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।
সুপ্রিম কোর্টের নজরদারিতে আসামের এনআরসি আপডেট করা হচ্ছে, এবং ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। সংসদের উচ্চকক্ষে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা খুব ভালো প্রশ্ন। অসমের বাসিন্দারা এনআরসি নিয়ে ঐক্যমত, এবং এটা ছিল নির্বাচনী ইস্তেহার (বিজেপি), আর ওপর ভিত্তি করেই ক্ষমতায় ফিরেছে সরকার। দেশের প্রত্যেকটি ইঞ্চিতে বসবাসকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে সরকার এবং আন্তর্জাতিক আইন মেনে তাদের বিতাড়িত করা হবে”।
আরও ১ লক্ষ জনের নাম বাদ আসামের নাগরিক তালিকার খসড়া থেকে, জুলাইয়ে চূড়ান্ত তালিকা

কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, এনআরসি সংশোধনের দাবিতে ২৫ লক্ষ সাক্ষরসহ আবেদনপত্র জমা পড়েছে কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রপতির কাছে। অনেক ক্ষেত্রেই প্রকৃত নাগরিকের নাম বাদ গেহছে এবং এবং কিছু ক্ষেত্রে ভুয়ো নাম নথিভুক্ত হয়েছে। নিত্যানন্দন রাই বলেন, “সেই কারণেই, সুপ্রিম কোর্টকে সরকার অনুরোধ করেছে, এই উদ্দেশ্যে যাতে সময়সীমা বাড়ানো যায়”।

তিনি বলেন, “দেরি হতে পারে, তবে কোনো ত্রুটি ছাড়াই সঠিকভাবে এনআরসি কার্যকরা হবে”। পাশাপাশি তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য, কোনো প্রকৃত নাগরিক যাতে এনআরসির বাইরে না থাকেন, তা নিশ্চিত করা।

ভারতে রোহিঙ্গা মুসলিমের সংখ্য কত, সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, “আমাদের কাছে কোনো সঠিক তথ্য নেই। তারা দেশজুড়ে ছড়িয়ে রয়েছে। তাদের কেউ কেউ বাংলাদেশে ফিরে গেছে। আমরা খুব তাড়াতাড়িই তথ্য পাব”।

এনআরসিতে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারীর নাম নথিভুক্ত না হয়, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ভারতে বিদেশীদের অবৈধ বসবাস ঠেকাতে, বিদেশী আদালত তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত