আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

তুরস্কে বাস খাদে পড়ে বাংলাদেশিসহ নিহত ১৭

তুরস্কে বাস খাদে পড়ে বাংলাদেশিসহ নিহত ১৭

তুরস্কের পূর্বাঞ্চলের ভ্যান প্রদেশে অবৈধ অভিবাসীবাহী একটি বাস খাদে পড়ে বাংলাদেশিসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার সংযোগকারী একটি সড়কে এ দুর্ঘটনার ঘটে।

চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায় বলে জানায় দেশটির ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ। নিহতদের মধ্যে বাংলাদেশি ছাড়া অন্যরা পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। কারো পরিচয় নিশ্চিত করতে পারেননি কর্তৃপক্ষ।

ভ্যানের গভর্নর মেহমেত এমিন বিলমেজ দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সিকে (এএ) বলেন, বাসটি পাহাড়ি সড়কে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ইরান সীমান্তের কাছের মুরাদিয়ে জেলা থেকে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিল বলে জানিয়েছেন তিনি।

গভর্নর মেহমেত এমিন বিলমেজ বলেন, হতাহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। হতাহতরা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছেন এই গভর্নর। বাসের চালক গোকান সারমাও দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ইরান-তুরস্ক সীমান্তের ভ্যান প্রদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায় বিভিন্ন দেশের অবৈধ অভিবাসনপ্রত্যাশীরা।

তিনি বলেন, সাধারণত ওই মিনিবাসে ১৭ থেকে ১৮ জনের আসনের ব্যবস্থা আছে। কিন্তু বাসটিতে ৬৭ জন যাত্রীকে তোলা হয়েছিল।

বুধবার ভ্যান প্রদেশের বাসকালে জেলায় অভিযান চালিয়ে ২৮৪ অভিবাসনপ্রত্যাশীকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তাবাহিনী। এদের অধিকাংশই বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিক বলে জানায় স্থানীয় সংবাদপত্র।

গত ২৬ জুন তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের এডির্নে শহরে একটি মিনিবাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাকিস্তান এবং ভারতের অন্তত ১০ নাগরিক নিহত হন। আহত হন আরো কমপক্ষে ৩০ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত