আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইরানের ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

ইরানের ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে ইরানের একটি ড্রোন মার্কিন নৌবাহিনী ধ্বংস করেছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার উভচর মার্কিন নৌযান ইউএসএস বক্সারের ৯১৪ মিটারের কাছাকাছি চলে এলে ইরানি ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘হরমজু প্রণালিতে অবস্থানরত নৌবাহিনীর উভচর জাহাজ ইউএসএস বক্সার সম্পর্কে একটি বিষয় আমি সবাইকে জানাতে চাচ্ছি। বারবার সতর্ক করা সত্ত্বেও একটি ইরানি ড্রোন খুব কাছাকাছি, প্রায় এক হাজার গজের মধ্যে চলে আসলে এবং জাহাজ ও এর ক্রুদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় ড্রোনটির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে বক্সার। ড্রোনটি দ্রুত ধ্বংস করা হয়েছে।’

তিনি বলেন,‘আন্তর্জাতিক জলসীমায় ইরান যে ব্যাপক প্ররোচনামূলক ও শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে এটি তার মধ্যে সর্বশেষ। আমাদের নাগরিক, যানবাহন ও স্বার্থের সুবিধা সুরক্ষার অধিকার রাখে যুক্তরাষ্ট্র।’

ইরান অবশ্য জানিয়েছে, নিজেদের ড্রোন হারানোর কোনো তথ্য তাদের কাছে নেই।

গত জুনে হরমুজ প্রণালিতে একটি মার্কিন ড্রোন ধ্বংস করেছিল ইরান। সর্বশেষ গত রোববার তেহরান জানিয়েছে, পারস্য উপসাগর দিয়ে তেল পাচারের সময় তারা ১২ জন ক্রুসহ একটি বিদেশি ট্যাংকার আটক করেছে। অবশ্য ওই ট্যাংকারটি কোন দেশের মালিকানাধীন তা তারা জানায় নি।

শেয়ার করুন

পাঠকের মতামত