আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কাবুল বিশ্ববিদ্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ৬

কাবুল বিশ্ববিদ্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ৬

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের বাইরে বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এই হামলার কয়েক ঘন্টা আগে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের পুলিশ সদর দপ্তরের বাইরে তালেবানরা দুটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটেয়েছিল। ওই ঘটনায় ১২ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মায়ের জানিয়েছেন, আহত ২৭ জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, শিক্ষার্থীরা যখন পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছিল, তখনই বোমার বিস্ফোরণ ঘটে।

এক প্রত্যক্ষদর্শী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন,হাতবোমাটি ছোড়ার পরপরই একটি গাড়িতে আগুন ধরে যায়।

কাবুল পুলিশের মুখপাত্র ফারামার্জ ফিরদাউস জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় থাকা আরেকটি বোমা নিস্ক্রিয় করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত