আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফিলিস্তিন যেতে নেতানিয়াহুর অনুমতি লাগবে মার্কিন মুসলিম এমপিদের!

ফিলিস্তিন যেতে নেতানিয়াহুর অনুমতি লাগবে মার্কিন মুসলিম এমপিদের!

যুক্তরাষ্ট্রের দুই মুসলিম এমপির ফিলিস্তিন সফর করতে পারবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত দিবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তার অনুমোদন পেলেই কেবল ফিলিস্তিন সফরে যেতে পারবেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিব। ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইসরাইলি সংবাদপত্র হারেৎজ এক রিপোর্টে বলেছে, কিছুদিন আগে ইসরাইল একটি আইন পাস করেছে যাতে ইসরাইলী আগ্রাসন বিরোধী সংগঠন বিডিএস মুভমেন্টের সদস্যদের পশ্চিম তীরে প্রবেশে নিষিদ্ধ করেছে। সেই একই আইন অনুসারে যুক্তরাষ্ট্রের দুই মুসলিম এমপি রাশিদা তালিব ও ইলহান ওমরের ফিলিস্তিন সফর নিষিদ্ধ করতে পারেন।

সোমালি বংশোদ্ভূত ইলহান ও ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে জিতেছেন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য হিসেবে। তারা দুজনেই বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর থেকেই তারা দুজন বেশ আলোচনার জন্ম দিয়েছেন। ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন, যুক্তরাষ্ট্রের প্রশাসনে ইহুদি লবির প্রভাব ও প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসীবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করে বেশ কয়েকবার বিভিন্ন পক্ষের আক্রমণাত্মক বক্তব্যের শিকার হয়েছেন। সর্বশেষ গত সপ্তাহেও ডোনল্ড ট্রাম্প অভিবাসী এমপিদের নিজ দেশে ফিরে যাওয়ার কথা বলে পার্লামেন্টে নিন্দার সম্মুখীন হয়েছে।

হারেৎজ পত্রিকা বলেছেন, বিডিএস মুভমেন্টের সদস্যদের নিষিদ্ধ করে যে আইনটি পাস করা হয়েছে সে আইনের ভিত্তিতেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহ সিদ্ধান্ত নিতে পারবেন যে ওই দুই মার্কিন মুসলিম এমপি ফিলিস্তিনি সফর করতে পারবেন কি না।

ইলহান ওমার সম্প্রতি জিউস ইনসাইডার পত্রিকাকে জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই তিনি ও রাশিদা তালিব ফিলিস্তিন সফর করতে চান। তিনি বলেন, ‘সেখানে এখনো আধিপত্যবাদী শাসন চলছে বলে আমরা শুনতে পাচ্ছি’।

শেয়ার করুন

পাঠকের মতামত