আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মার্কিন সেনাদের থাকার অনুমতি দিলেন সৌদি বাদশাহ

মার্কিন সেনাদের থাকার অনুমতি দিলেন সৌদি বাদশাহ

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নিজ দেশের মাটিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের থাকার অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। শুক্রবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ‘ক্রমবর্ধমান,বিশ্বাসযোগ্য হুমকি মোকাবেলায় বাড়তি প্রতিরক্ষা প্রদানের’ জন্য সৌদি আরবে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন সামরিক উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে তখনই সেনাদের জন্য ঘাঁটি গড়ার কথা জানালো সৌদি।

এদিকে শুক্রবার তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালি থেকে তারা একটি ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটক করেছে। এছাড়া বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ইরানি ড্রোন ভূপাতিতের যে দাবি করেছিলেন তাও প্রত্যাখ্যান করেছে তেহরান।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলেছে, ‘আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও এর শান্তি রক্ষায় যৌথ সহযোগিতা বৃদ্ধির জন্য’ মার্কিন বাহিনীকে সৌদিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ৫০০ সেনা সৌদিতে মোতায়েন করা হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি  বাড়ানোর বিষয়ে গত মাসে পেন্টাগন যে ঘোষণা দিয়েছিল তার অংশ হিসেবেই এসব সেনা সৌদিতে মোতায়েন করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত