আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

‘কাটমানি’ রুখতে ‘ব্ল্যাকমানি’ ফেরতের দাবি মমতার

‘কাটমানি’ রুখতে ‘ব্ল্যাকমানি’ ফেরতের দাবি মমতার

ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে শাসকদল তৃণমূলের নেতা-কর্মীদের কাটমানি ফেরতের আন্দোলনের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার দিল্লির বিজেপি সরকারকে ব্ল্যাকমানি উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনার ডাক দিয়েছেন তিনি।

রোববার কলকাতার ধর্মতলায় শহিদ দিবস উপলক্ষে মমতা বলেন, সরকারি প্রকল্প যাতে প্রত্যেকের কাছে সুষ্ঠুভাবে পৌঁছায়, সেজন্য মহৎ উদ্দেশ্য নিয়েই তার উপর নজরদারির কথা বলা হয়েছিল। কিন্তু, রাজনৈতিক স্বার্থপূরণ করতে বিজেপি কাটমানি ফেরতের দাবি তুলেছে।

কাটমানির পাল্টা জবাব হিসেবে বিজেপির বিরুদ্ধে ব্ল্যাকমানি ফেরতের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মমতার অভিযোগ, গত লোকসভা নির্বাচনে হিসাব বহির্ভূত রুপি খরচ করেছে বিজেপি। বিদেশ থেকেও আর্থিক সাহায্য পেয়েছে তারা। সেই হিসাব দেওয়ার দাবি করেন তিনি।

তৃণমূল নেত্রী এদিন স্পষ্ট ঘোষণা দেন, ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) বাতিল করে ব্যালট ফিরিয়ে আনতে পথ দেখাবে পশ্চিমবঙ্গ।

তিনি বলেন, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের অন্যান্য দেশগুলিতে কেন ব্যালটে ভোট হয়? আমরাও ব্যালট ফিরিয়ে আনবো। নিজেদের স্থানীয় প্রশাসনের ভোটে ইভিএম ব্যবহার করবো না, ব্যালট ফিরিয়ে আনবো। আমরাই দেশকে পথ দেখাব।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় নতুন করে স্বাধীনতা এসেছে। সিপিএম মুক্ত হয়েছে বাংলা। তবে, দেশ পরাধীনতার দিকে এগোচ্ছে।

এদিন সভামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও উপস্থিত ছিলেন- সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো শীর্ষস্থানীয় নেতারা।

শহিদ দিবসের মঞ্চে উপস্থিত ছিলেন টলিউডের সোহম, দোলন রায়, প্রিয়াঙ্কা সরকার, রণিতা, মানালি ও মণীশা দে।

শেয়ার করুন

পাঠকের মতামত