আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইমরান খান কোনো অভ্যর্থনা দিল না যুক্তরাষ্ট্র

ইমরান খান কোনো অভ্যর্থনা দিল না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার পর ট্রাম্প প্রশাসনের কোনো কর্মকর্তার অভ্যর্থনা পান  নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি সরকারি সফরে আসা কোনো রাষ্ট্রপ্রধান যে ধরণের প্রটোকল পেয়ে থাকেন তার কিছুই পান নি পাক প্রধানমন্ত্রী। রোববার এশিয়ান ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার তিনদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইমরান খান।  সফরের আগেই ইমরান জানিয়েছিলেন, তিনি হোটেল খরচ বাঁচানোর জন্য পাক রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের বাড়িতে উঠবেন। শনিবার কোনো বিশেষ বিমান নয় বরং সাধারণ যাত্রীবাহী বিমানে করেই তিনি ডালাস বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে নামার পর ইমরানকে অভিবাদন জানানোর জন্য মার্কিন সরকারের কোনো প্রতিনিধি হাজির ছিলেন না। প্রটোকল না থাকায় বিমানবন্দরের বাসে করেই তিনি মূল টার্মিনাল ভবনে পৌঁছান। তাকে অভ্যর্থনা জানান পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং  রাষ্ট্রদূত আসাদ মজিদ খান। অথচ অন্য দেশের রাষ্ট্রনেতারা যুক্তরাষ্ট্রে পৌঁছলেই  তাদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)।

সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইমরান খানের। সেখানে পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী সংগঠনগুলোর বিরুদ্ধে ‘চূড়ান্ত ও স্থায়ী’পদক্ষেপ নেওয়ার জন্য তার ওপর চাপ আসতে পারে। এছাড়া  আফগানিস্তানে শান্তি ফেরাতে তালেবানকে চুক্তি করতে বাধ্য করতে যেন চাপ প্রয়োগ করেন সে বিষয়ে ট্রাম্পের কাছ থেকে তাগিদ আসতে পারে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

শেয়ার করুন

পাঠকের মতামত