আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নিজেকে ভারতের মেয়ে মনে করেন তসলিমা নাসরিন

নিজেকে ভারতের মেয়ে মনে করেন তসলিমা নাসরিন

ভারতে স্বেচ্ছায় নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, তাকে ভারতে বিদেশি বলা হয়। অথচ তিনি নিজেকে ভারতের মাটির কন্যা হিসেবে অনুভব করেন। তার পোষা বিড়ালটিও ভারতীয়।

রোববার তসলিমাকে আরো এক বছর থাকার অনুমতি দিয়েছে ভারত সরকার। তবে তসলিমার দাবি এতে প্রতিবছর তাকে উদ্বেগের মধ্যে থাকতে হয়। তাই ভারত সরকার যাতে তাকে দীর্ঘ মেয়াদে কিংবা স্থায়ীভাবে সেদেশে থাকার অনুমতি দেয় সেই প্রসঙ্গে তিনি এ কথা বলেছেন।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে তসলিমা নাসরিন বলেছেন,‘আমাকে বিদেশি ডাকা হয়। কিন্তু আমি নিজেকে এই মাটির কন্যা বলে অনুভব করি। আমি আশা করি সরকার আমাকে স্থায়ী কিংবা দীর্ঘ মেয়াদে থাকার অনুমতি দেবে। আমি ২৫ বছর নির্বাসনে পার করেছি, এখনো আমাকে প্রত্যেক বছর পায়ের নিচের মাটি নিয়ে উদ্বেগের মধ্যে থাকতে হয়। এটি আমার লেখালেখির ওপরও প্রভাব ফেলছে।’

তিনি বলেন, ‘ভারত আমার বাড়ি। সবচেয়ে ভালো হয় যদি আমাকে প্রত্যেক বছর উদ্বিগ্ন হতে না হয়। পাঁচ কিংবা ১০ বছরের জন্য থাকার অনুমতি দেওয়ারও সুযোগ আছে। আমার বাকী জীবন ভারতে কাটিয়ে দিতে চাই, যার জন্য ২০১৪ সালে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে আমি অনুরোধ জানিয়েছিলাম।’

বাকী জীবন দিল্লিতে কাটিয়ে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করে তসলিমা নাসরিন বলেন, ‘আপনি যদি আমাকে ভারতীয় হিসেবে বিবেচনা করেন, আমার বিড়ালটিও ভারতীয়, যেটি আমার মেয়ের মতো এবং আমার সঙ্গে ১৬ বছর ধরে আছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত