আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অভিবাসীদের ফেরত পাঠাতে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

অভিবাসীদের ফেরত পাঠাতে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

ইমিগ্রেশন আদালতকে পাশ কাটিয়ে দ্রুত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে নতুন একটি প্রক্রিয়া চালু করতে যাচ্ছে মার্কিন সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো অবৈধ অভিবাসী যদি প্রমাণ করতে না পারেন যে তিনি টানা দুই বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন তাহলে তাকে দ্রুত ফেরত পাঠানো হবে। পুলিশ মঙ্গলবার নতুন এই নিয়মটি জারি করতে যাচ্ছে। এর পরপরই যুক্তরাষ্ট্রজুড়ে এটি কার্যকর শুরু হবে।

আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন নামের একটি সংগঠন জানিয়েছে, তারা নতুন এই নিয়মটি আদালতে চ্যালেঞ্জ করতে যাচ্ছে।

নতুন এই অভিবাসন নীতি এমন সময় কার্যকর করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র যখন দক্ষিণ সীমান্তে আটক কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ে অব্যাহত সমালোচনার মুখে পড়তে হচ্ছে  ট্রাম্প প্রশাসনকে। বিশ্লেষকরা জানিয়েছেন, ২০২০ সালের নির্বাচনী প্রতিশ্রুতি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প কঠোর অভিবাসন নীতি প্রণয়নের পরিকল্পনা করছেন।

আগের অভিবাসন নীতি অনুযায়ী, কোনো ব্যক্তি দুই সপ্তাহের কম সময় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে এবং তাকে সীমান্তের ১০০ মাইলের মধ্যে আটক করা হলে দ্রুত তাকে ফেরত পাঠানো হতো। কোনো অভিবাসীকে দেশের ভেতরে পাওয়া গেলে কিংবা দুই সপ্তাহের বেশি তার অবস্থান হলে তাকে ফেরত পাঠাতে হলে প্রশাসনকে আদালতের দ্বারস্থ হতো হতো এবং তাকে বৈধ প্রতিনিধির মর্যাদা দেওয়ারও সুযোগ থাকতো।

তবে নতুন নিয়মে দেশের যে কোনো স্থান থেকেই আটক করা হোক না কেন কিংবা যখনই তাদের আটক করা হোক না কেন অবৈধ অভিবাসীরা আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পাচ্ছেন না।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, নতুন এই নিয়মের বদৌলতে বিপুল সংখ্যক অভিবাসীকে দ্রুত ফেরত পাঠানোর সুযোগ পাচ্ছে তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত