আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছে মিয়ানমারের প্রতিনিধিদল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছে মিয়ানমারের প্রতিনিধিদল

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগামী শনিবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পরিকল্পনা করছে মিয়ানমারের একটি প্রতিনিধি দল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার মিয়ানমার টাইমস এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র  মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মিন্ট থু এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই দলে থাকছেন মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং রাখাইনে পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের ইউনিয়ন এন্টারপ্রাইজ ফর হিউম্যানিটেরিয়ান অ্যাসিসট্যান্স বিভাগের কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘আমরা প্রত্যাবাসন কার্যকরের বিষয়টি ব্যাখ্যা করবো এবং স্বেচ্ছায় ফেরত আসার প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহ দিব।’

প্রতিনিধি দলের সদস্য ইউ কো কো নাইং জানান, তিনদিনের সফরে তারা রোহিঙ্গা শিবিরে থাকা পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন।

তিনি বলেন, ‘ফেরত আসাদের জন্য আমরা কী ধরণের প্রস্তুতি নিচ্ছি তার বিস্তারিত বিবরণ আমরা তাদের কাছে তুলে ধরব।’

প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে  বিস্তারিত তথ্য মঙ্গলবার বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

পাঠকের মতামত