আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গলায় বোমা বাঁধা ভারতীয় গরু ঢুকছে বাংলাদেশে

গলায় বোমা বাঁধা ভারতীয় গরু ঢুকছে বাংলাদেশে

আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতীয় গরু চোরাচালানের সংখ্যা বেড়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চোরাচালান ঠেকাতে নানা পদক্ষেপ নিলেও চোরাকারবারীরা নিয়েছে ভয়ঙ্কর অভিনব এক কৌশল। সীমান্ত পার করতে তারা গরুর গলায় হাতে তৈরি বোমা বেঁধে দিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সীমান্তের এক নদী থেকে গলায় বিস্ফোরক বাঁধা একটি গরু উদ্ধার করে। বিএসএফ বলছে, এসব গরু বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর দাবি, নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিতে মারাত্মক এই কৌশল অবলম্বন করছে চোরাকারবার‌ীরা। পাচারে যাতে বাঁধা না দেয়া হয় সেজন্য গরুর গলায় বিস্ফোরক বাঁধা হচ্ছে। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া ট্যুডে, টেলিগ্রাফসহ ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

বিএসএফ কর্মকর্তারা বলছেন, প্রথমবারের মতো এমন নিষ্ঠুর ও ভয়ঙ্কর কৌশলে গরু চোরাচালান করা হচ্ছে। গরুর গলায় আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বা হাতে তৈরি বোমা-গ্রেনেড বেঁধে রাখা হয়েছে। গরুগুলোকে আটক করলে বিস্ফোরণের মাধ্যমে নিরাপত্তারক্ষীদের হতাহত করাই এর মূল উদ্দেশ্য।

টেলিগ্রাফ প্রত্রিকার এক অনলাইন প্রতিবেদনে একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, নদীতে ভাসমান একটি গরুর গলায় অ্যালুমিনিয়াম কৌটোয় হাতে তৈরি বোমা বেঁধে রাখা হয়েছে। গরুটি পশ্চিমবঙ্গের হারুডাঙা সীমান্ত থেকে উদ্ধার করা হয়।

এনডিটিভি জানিয়েছে, কলা গাছ ও দড়ির সাহায্যে বেঁধে গরুগুলোকে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার বিভিন্ন নদীতে ভাসিয়ে দেয়া হয়। গত দুদিনে সীমান্তে ৩৬৫টি গবাদি পশু আটক করা হয়েছে আর দুই সপ্তাহে সেই সংখ্যা প্রায় দুই হাজারের বেশি।

শেয়ার করুন

পাঠকের মতামত