আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মক্কায় ১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

মক্কায় ১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি মৌসুমে মক্কায় পবিত্র হজব্রত পালনে গিয়ে এ পর্যন্ত ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা ও কুমিল্লা জেলার বাসিন্দা রয়েছেন তিন জন করে, দুই জন করে আছেন বগুড়া ও কক্সবাজারের। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, শরিয়তপুর, নাটোর, টাঙ্গাইল ও সাতক্ষীরার বাসিন্দা আছেন এক জন করে। শনিবার (২৭ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়েবসাইটের তথ্য অনুসারে, গত ৬ জুলাই মারা যান রাজধানীর মিরপুরের বাসিন্দা সালিম (৫৬)। ১২ জুলাই মারা গেছেন মো. সালজার রহমান (৬১)। তার গ্রামের বাড়ি বগুড়ার বালুয়ায়। একই দিন মারা যান কুমিল্লার আন্দিকোট গ্রামের আবুল হাশেম (৬১)। ১৩ জুলাই মৃত্যুবরণ করেন এম এফ এম আফজাল হোসেন (৬৫)। তার গ্রামের বাড়ি বগুড়ার কুন্দগ্রামে।

১৫ জুলাই মারা যান ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা বেগম তাহমিনা নাসরিন (৪৮)। ১৬ জুলাই মারা গেছেন ঢাকার দোহারের বাসিন্দা মো. আব্দুস সালাম (৫৩)। একই দিন মারা যান কুমিল্লার সিদলাই গ্রামের বাসিন্দা মুহাম্মদ মোহরাম আলী (৬৪) ও চট্টগ্রামের ছনহারার বাসিন্দা মোহাম্মাদুল হক (৬৭)। ১৭ জুলাই মারা যান মোসা. কুলসুম বেগম (৬৯)। তার গ্রামের বাড়ি রাজশাহীর সারাংপুরে।

১৮ জুলাই মারা গেছেন তিন জন। তারা হলেন শরিয়তপুরের বড়কান্দির বাসিন্দা আব্দুল মান্নান মাল (৭১), কক্সবাজারের সাহারবিলের বাসিন্দা আবু তালেব (৮২) ও একই জেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা সাফিউজ্জামান (৬০)। ১৯ জুলাই মারা গেছেন বরিশালের চরকালেখা গ্রামের মুহাম্মদ আব্দুল খালেক (৬৪)। ২৪ জুলাই মারা যান নাটোরের লালপুরের বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন (৬৯)।

২৫ জুলাই মারা গেছেন দুই জন হাজি। তারা হলেন টাঙ্গাইলের ভাওড়ার বাসিন্দা এম এম লুৎফর রহমান (৬৪) ও কুমিল্লার ঝলম (উত্তর) গ্রামের বাসিন্দা ফায়েগ উল্লা (৬৫)। সবশেষ গত শুক্রবার (২৬ জুলাই) মারা গেছেন সাতক্ষীরার কেড়াগাছি গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস আলী (৬২)।

এবছর হজে যাওয়ার কথা রয়েছে প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশির। গত ৪ জুলাই থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট, চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবছর মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। অবশিষ্টরা যাবেন সৌদি এয়ারলাইন্সে।

শেয়ার করুন

পাঠকের মতামত