আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আম পাঠালেন শেখ হাসিনা

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আম পাঠালেন শেখ হাসিনা

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের বিখ্যাত আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে টেলিফোনে জানান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বরিস জনসনকে বাংলাদেশের রাজশাহীর বিখ্যাত ফজলি আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের

বরিস জনসন গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

ইহসানুল করিম বলেন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের দুজন কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং ষ্ট্রিটে গিয়ে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেন।

তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং বলেন এগুলো তারা বরিস জনসনের কাছে পৌঁছে দেবেন।

এর আগে প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স চার্লসের কাছেও অনুরূপ উপহার পাঠান বলে জানান ইহসানুল করিম।

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডন পৌঁছেন।গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোথে একটি সফল অস্ত্রপচার সম্পন্ন হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত