আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

২০ মিনিটে ফিলিপাইনে দুবার ভূমিকম্প, নিহত ৮

২০ মিনিটে ফিলিপাইনে দুবার ভূমিকম্প, নিহত ৮

ফিলিপাইনে শক্তিশালী দুটি ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু ও ৬০ জন আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে শনিবার সকালে ভূমিকম্প দুটি আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, যখন প্রথম ভূমিকম্পটি হয় তখন বেশিরভাগ মানুষ ঘুম থেকেই ওঠেনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৩৭ মিনিটে দেশটির বাতানেস প্রদেশের ইতবায়াতে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পটিকে প্রাথমিকভাবে ৬.৪ মাত্রার বলা হলেও পরে তা কমিয়ে ৫.৯ বলে জানানো হয়।

ভূমিকম্পের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাওয়াসহ বিভিন্ন ভবন ভয়াবহভাবে প্রকম্পিত হয়। ফিলিপাইন সরকারের ভূমিকম্প বিষয়ক দফতর জানিয়েছে, প্রত্যাশিত আফটার শক হলেও সুনামি শঙ্কা নেই।

এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, প্রদেশের ইতবায়াত নামক শহরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় সকাল ৪টা ১৬ মিনিটে। শক্তিশালী এ ভূমিকম্পে প্রকম্পিত হয় গোটা শহর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪।

শহরের মেয়র রাল ডি সাগোন এএফপিকে বলেন, ভূমিকম্পে আটজনের মৃত্যু এবং আনুমানিক ৬০ জন আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রথম ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন মানুষজন ঘুমাচ্ছিলেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‌‘আমরা দেখলাম বাড়িগুলো নড়ছে। বাড়ির কিছু দেয়াল ধসে পড়ে সেগুলো মানুষের ওপর পড়ছে। কিছু মানুষ মারা গেছে কারণ কারণ তারা গভীর তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। আর সময়টা ছিল ভোরবেলা।’

শেয়ার করুন

পাঠকের মতামত