আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৬৮ কোটি টাকার বাড়ি কিনল ৬ বছরের ইউটিউবার

৬৮ কোটি টাকার বাড়ি কিনল ৬ বছরের ইউটিউবার

দক্ষিণ কোরিয়ার ছয় বছর বয়সী কিশোরী এক ইউটিউব ‘তারকা’, যার চ্যানেলের সাবস্ক্রাইবার তিন কোটিরও বেশি। সম্প্রতি রাজধানী সিউলে সে ৮ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট কিনেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৭ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার টাকা।

চলতি বছরের শুরুতে বোরাম নামের ওই ছয় বছর বয়সী মেয়ে সিউলেরও অভিজাত এলকার গ্যাংনামে বাড়িটি ক্রয় করে। বোরাম ফ্যামিলি কোম্পানি নামে বাড়িটি কেনার কাজ করেন ইউটিউবারের বাবা-মা। সরকারি রিয়েল এস্টেট নিবন্ধন নথি থেকে এসব তথ্য পাওয়া গেছে।

মার্কিন নিউজ নেটওয়ার্ক সিএনএন বলছে, বোরাম নামে ওই কিশোরীর ইউটিউবারের দুটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে। টয় রিভিউ করা একটি চ্যানেলের সাবস্ক্রাইবার ১৩ দশমিক ৬ মিলিয়ন অপরটি ভিডিও ব্লগভিত্তিক একটি যার সাবস্ক্রাইবার ১৭ দশমিক ৬ মিলিয়ন। মোটে তিন কোটিরও বেশি।

তার জনপ্রিয় ভিডিওগুলোর মধ্যে একটি ৩৭ কোটি ৭ লাখ মানুষ দেখেছে মানে ভিউ হয়েছে। বোরাম ওই ভিডিওতে প্লাস্টিকেও পুতুল ব্যবহার করে নুডলস রান্না করার দৃশ্য দেখায়। তারপর ক্যামেরার সামনেই সেই পুতুলগুলো গোগ্রাসে নুডলসগুলো সাবাড় করে। তবে বোরামের কিছু কন্টেট যে মূল্যবোধের প্রচার করে তা দক্ষিণ কোরিয়ার সঙ্গে না মেলায় অনেকে এর সমালোচনাও করেন।

২০১৭ সালে শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের কাছে দক্ষিণ কোরিয়ার মানুষদের কাছ থেকে অভিযোগ জমা পড়ে। তাদের দাবি, বোরাম তার এই ভিডিওর মাধ্যমে দেশটির কিশোরদের আবেগীয় এবং নৈতিক উন্নতি সাধনে নেতিবাচক প্রভাব ফেলছে।

সংস্থাটির একজন ব্যবস্থাপক সিএনএনকে বলেন, বোরানের ভিডিওতে যেসব বিষয় দেখানো সেগুলোর মধ্যে কিছু বিষয় নিয়ে তারা বিশেষভাবে উদ্বিগ্ন। যেমন বাবার পকেট থেকে টাকা চুরি করা এবং রাস্তায় একা একাই গাড়ি চালানো ইত্যাদি।

এমন অভিযোগ আসার পর ইউটিউব চ্যানেল থেকে ওইসব ভিডিও নামিয়ে ফেলা হয়। এদিকে সেভ দ্য চিলড্রেন বোরামের ভিডিওগুলো পুলিশের নজরে আনে। এরপর সিউলের পারিবারির আদালত তারা বাবা-মায়ের উদ্দেশে বলেন, তারা যেন তাদের কন্যসন্তানের মানসিক চিকিৎসা করায়।

বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করার সময় সিএনএন চেষ্টা করলেও বোরামের বাবা-মা এমনকি তার আত্মীয়-স্বজনের কাছেও কোনো মন্তব্য পায়নি। এ ছাড়া ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা গেলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত