আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৫৫ লাশ উদ্ধার

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৫৫ লাশ উদ্ধার

প্রায় ৩০০ শরণার্থী নিয়ে লিবিয়া উপকূলে ডুবে যাওয়া একটি কাঠের নৌকার ৫৫ যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। শনিবার লিবিয়া রেড ক্রিসেন্টের এক কর্মী ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ইউরোপ গমন প্রত্যাশীদের বহনকারী ওই কাঠের নৌকাটি ডুবে যায়। এই নৌকাডুবিকে চলতি বছরে ‘ভূমধ্যসাগরের সবচেয়ে শোচনীয় ঘটনা’ বলে বর্ণনা করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। ওই নৌকাটিতে মোট কতোজন লোক ছিল, কতোজন ডুবে গেছে এবং কতোজন নিখোঁজ রয়েছেন তা পরিষ্কার হয়নি।

রেড ক্রিসেন্টের সদস্য আব্দুলমেনাম আবু সাবায় জানিয়েছেন, ত্রিপোলি থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে কোমাসের কাছে ডুবে যাওয়া নৌকাটিতে ৩৫০ জন লোক ছিল, যাদের অধিকাংশই সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলের বাসিন্দা। বৃহস্পতিবার লিবিয়ার নৌবাহিনী নৌকাটিতে থাকা শরণার্থীর সংখ্যা ২৫০ জনের মতো বলে জানিয়েছিল। তাদের মধ্যে দেড়শতাধিক ডুবে মারা গেছেন, এমন আশাঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছিল ইউএনএইচসিআর।

ঘটনার পরপরই লিবিয়ার কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা ১৩৪ জনকে উদ্ধার করেছিল। নিখোঁজ অন্যান্যদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে লিবীয় রেড ক্রিসেন্টের আবু সাবায় জানিয়েছেন। তিনি বলেন, এককভাবে উদ্ধার অভিযান চালানোর মতো যথেষ্ট সক্ষমতা আমাদের নেই। স্থানীয়রা তাদের নিজেদের জলযান নিয়ে উদ্ধার অভিযানে আমাদের সহায়তা করছে। ব্যাগের ভিতরে ভরা লাশগুলো একটি হ্যাঙ্গারে রাখা হয়েছে। নিরাপত্তা কর্তৃপক্ষগুলোর অনুমতি পেলেই আমরা তাদের কবর দিবো।

ওই হ্যাঙ্গারটি অবৈধ শরণার্থী সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করা একটি বিভাগের মালিকানাধীন বলে জানিয়েছেন তিনি। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত হলে চলতি বছরে এটিই হবে ভূমধ্যসাগরে শরণার্থী নৌকাডুবিতে সবচেয়ে বেশি লোকের মৃত্যুর ঘটনা।

চলতি বছরের প্রথম চারমাসে ভূমধ্যসাগরের এই রুটে প্রায় ১৬৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। গত মে মাসে তিউনিসিয়া উপকূলে শরণার্থীবাহী আরেকটি নৌকা উল্টে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে আছেন বেশ কজন বাংলাদেশিও। লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রতিবছরই শত শত শরণার্থী এমন দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত