আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্যালিফোর্নিয়ায় খাদ্য উৎসবে গুলি, ৩ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় খাদ্য উৎসবে গুলি, ৩ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় একটি খাদ্য উৎসবে গুলিতে অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় স্যান হোসে থেকে ৩০ মাইল দক্ষিণপূর্বে গিলরয়ের ক্রিসমাস হিল পার্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

পুলিশ জানিয়েছে, তিন দিনের গার্লিক ফেস্টিভালের শেষ দিনে অনুষ্ঠানের শেষ সময়ে এক বন্দুকধারী এলাপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে কয়েকজন লুটিয়ে পড়েন।

স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্র্যাকো নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, গুলিতে  তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১২ থেকে ১৫ জন।

ওই বন্দুকধারীও পরে পুলিশের গুলিতে মারা যায়। তবে ঘটনাস্থলে তার সঙ্গে আরো একজন ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

সংবাদমাধ্যম এনবিসিকে জুলিসা নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রায় ৩৫ বছরের এক শেতাঙ্গ হঠাৎ অনুষ্ঠানস্থলে প্রবেশ করে গুলি বর্ষণ শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, লোকজন দৌড়ে পালাচ্ছেন।

গিলরয়ের পুলিশ প্রধান স্কট স্মিথি সাংবাদিকদের জানান, হামলাকারী পার্কের বেড়া কেটে ঘটনাস্থলে প্রবেশে করে। প্রত্যক্ষদর্শীরা তার সঙ্গে আরো একজনের জড়িত থাকার কথা বলেছেন।  সন্দেহভাজন ওই ব্যক্তি আড়াল থেকে সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত