আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্র ও কানাডার ১১ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত

যুক্তরাষ্ট্র ও কানাডার ১১ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত

একটি আর্থিক সেবাদানকারী কোম্পানির কাছ থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ১১ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে এক হ্যাকার।

সোমবার বিবিসি ও রয়টার্স জানিয়েছে, মার্কিন কোম্পানি ক্যাপিটাল ওয়ানের কাছ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে এসব তথ্য চুরি করা হয়েছে। ক্যাপিটাল ওয়ান হ্যাকিংয়ের ওই ঘটনা জানতে পারে গত ১৯ জুলাই।

ওই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর সোমবার ক্যাপিটাল ওয়ানের পক্ষ থেকে তথ্য চুরির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। কোম্পানিটি ১০ কোটি ৬০ লাখ মানুষের তথ্য বেহাত হওয়ার কথা জানিয়েছে।

ক্যাপিটাল ওয়ানের ক্রেডিট কার্ড পেতে আবেদন করেছিলেন এমন ব্যক্তিদের নাম, ঠিকানা, ফোন নম্বরসহ অন্যান্য আরও কিছু ব্যক্তিগত তথ্য হ্যাকারের হাতে পড়েছে। কোম্পানিটি বলছে, তাদের ডিজিটাল অবকাঠামোর একটি নিরাপত্তা ত্রুটি ব্যবহার করেই তথ্য চুরি করেছে হ্যাকার।

কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ কোটি এবং কানাডার ৬০ লাখ মানুষের তথ্য হ্যাকিংয়ের শিকার হয়েছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের এক লাখ ৪০ হাজার মানুষের সোশাল সিকিউরিটি নম্বর এবং ৮০ হাজার মানুষের অন্য ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর হ্যাকারের হাতে গেছে।

আর কানাডায় প্রায় দশ লাখ মানুষের সোশাল সিকিউরিটি নম্বর বেহাত হয়েছে। তবে গ্রাহকদের ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট নম্বর বেহাত হয়নি বলে দাবি করেছে ক্যাপিটাল ওয়ান।

ওই হ্যাকিংয়ের ঘটনায় সিয়াটলের একটি প্রযুক্তি কোম্পানির এক প্রাক্তন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করে সোমবার ফেডারেল আদালতে হাজির করা হয়।

পেজ টমসন নামের ৩৩ বছরের ওই নারীর বিরুদ্ধে কম্পিউটার জালিয়াতি এবং প্রযুক্তির অপব্যাবহারের যে অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ক্যাপিটাল ওয়ান। তারা ক্রেডিট কার্ড ইস্যুর পাশাপাশি নিয়মিত ব্যাংকিং সেবাও দিয়ে থাকে।

হ্যাকিংয়ের ঘটনা প্রকাশ করে ক্যাপিটাল ওয়ানের বিবৃতিতে বলা হয়েছে, বেহাত হওয়া তথ্য কোনো ধরনের জালিয়াতিতে ব্যবহার হয়েছে বলে তারা মনে করছে না।

তবে এ ঘটনায় তাদের তদন্ত অব্যাহত থাকবে এবং যাদের তথ্য বেহাত হয়েছে, তাদের অ্যাকাউন্টের লেনদেনের ওপর নজর রাখার পাশাপাশি তথ্যের সুরক্ষায় বিনামূল্যে সেবা দেবে কোম্পানি।

ক্যাপিটাল ওয়ানের চেয়ারম্যান রিচার্ড ফেয়ারব্যাংক এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ ঘটনায় যে উদ্বেগ তৈরি হয়েছে সেজন্য আমি ক্ষমাপ্রার্থী এবং এর সমাধানের বিষয়ে আমি অঙ্গীকারাবদ্ধ।’

শেয়ার করুন

পাঠকের মতামত