আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাড়ির ওপর আছড়ে পড়ল বিমান, নিহত ১৭

বাড়ির ওপর আছড়ে পড়ল বিমান, নিহত ১৭

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আবাসিক এলাকায় একটি সামরিক বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার খুব ভোরে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে রাওয়ালপিন্ডির মোরা কালু গ্রামে একটি বাড়ির ওপর আছড়ে পড়ে ছোট ওই সামরিক বিমান।

নিহতদের মধ্যে দুই পাইলটসহ পাঁচ ক্রু এবং ১২ বেসামরিক নাগরিক রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে।

ডন পত্রিকা জানিয়েছে, এ ঘটনায় আরও ১২ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। তবে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী শহর রাওয়ালপিন্ডিতে সে দেশের সেনাবাহিনীর সদরদপ্তর। বিমান বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায় এবং কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রীয় জরুরি বিভাগের কর্মকর্তা ফারুক বাট জানিয়েছেন, হতাহতদের অধিকাংশ দগ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। যে কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

এর আগে ২০১৬ সালে পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে ইসলামাবাদগামী পিআইএ’র একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে গেলে ৪০ জনের বেশি নিহত হন।

এছাড়া ২০১০ সালে ইসলামাবাদের কাছে বেসরকারি এয়ারলাইন্স এয়ারব্লুর একটি বিমান বিধ্বস্ত হলে ১৫২ আরোহীর সবাই নিহত হন। পাকিস্তানের ইতিহাসে সেটিই ছিল সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

শেয়ার করুন

পাঠকের মতামত