আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দেশে থাকার জন্য অর্থ দেয় যে দেশ

দেশে থাকার জন্য অর্থ দেয় যে দেশ

একসঙ্গে পোল্যান্ডের নাগরিক ও তরুণ হওয়া এতোটা লোভনীয় হয়তো কখনোই ছিল না। ২০ লাখ তরুণকে দেশে রাখতে তাদেরকে আয়কর অব্যাহতির মতো লোভনীয় প্রস্তাব দিয়েছে পোল্যান্ড সরকার।

হঠাৎ করে সরকারের কেন এই প্রস্তাব? এ১৫ বছর আগে ইউরোপীয় ইউনিয়নে পোল্যান্ড যোগ দেওয়ার পর মেধাবি তরুণরা দেশ ছাড়তে শুরু করে। আর এই মেধাপাচার ঠেকাতেই শেষ পর্যন্ত সরকারকে এই উদ্যোগ নিতে হয়েছে।

প্রধানমন্ত্রী মাতিউসজ মোরাউইচকি জানিয়েছেন, কর অব্যাহত তরুণদের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে, যাতে তারা পশ্চিমে যা পাওয়া যায় তার সঙ্গে মিল রেখে চলতে পারে।

পোল্যান্ডে ২৬ বছরের কম বয়সীদের বার্ষিক আয় ২২ হাজার ৫৪৭ মার্কিন ডলারে নিচে হলে ১৮ শতাংশ আয়কর দিতে হয়। আগামী পহেলা আগস্ট থেকে এই কর থেকে অব্যাহতি পাচ্ছেন তরুণরা। বড় অংকের এই কর ছাড়ের ফলে পোলিশদের বার্ষিক গড় আয় দাঁড়াবে ১৫ হাজার ৭০০ মার্কিন ডলার। মোট ২০ লাখ লোক এই সুবিধা পাচ্ছে বলে দেশটির সরকার জানিয়েছে।

২০০৪ সালে পোল্যান্ডসহ পূর্ব ইউরোপের সাতটি দেশ ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। এর ফলে এসব দেশের নাগরিকরা বিনা ভিসায় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কাজের সুযোগ পায়।

পার্লামেন্টে নতুন আইনটি উত্থাপনকালে প্রধানমন্ত্রী মাতিউসজ বলেছেন, গত ১৫ বছরে ১৭ লাখ লোক পোল্যান্ড ছেড়েছে। এই সংখ্যা ‘ওয়ারস শহর পুরোপটি খালি হয়ে যাওয়ার মতো...এটা বিশাল ক্ষতি। এটা অবশ্যই বন্ধ করতে হবে। তরুণদের অবশ্যই পোল্যান্ড থাকতে হবে’, বলেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত