আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

থাইল্যান্ডে আসিয়ান নিরাপত্তা সম্মেলনের মধ্যেই বোমা বিস্ফোরণ

থাইল্যান্ডে আসিয়ান নিরাপত্তা সম্মেলনের মধ্যেই বোমা বিস্ফোরণ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ছয়টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন চারজন।

আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনের মধ্যেই শহরটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা এ ঘটনার তীব্র নিন্দা জানয়ে দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে।

শুক্রবার সকাল ৯টার আগে ব্যস্ত সময়ে শহরের কেন্দ্রবিন্দু মেট্রা স্টেশনের কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর শহরের সবচেয়ে উচুঁ ভবনের কাছে ঘটা বিস্ফোরণে চারজন আহত হন। এর কিছুক্ষণ পরই একটি সরকারি হাউজিং কমপ্লেক্সে তৃতীয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। আসিয়ান রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন পণ্ড করতে এ হামলা কি না সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

দেশটির উপ-প্রধানমন্ত্রী বলেছেন, এসব ঘটনায় পুলিশ সন্দেহভাজন দু’জনকে আটক করেছে। তিনি বলেন, হামলাকারীরা একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন স্থলের নিকট হতে দুটি নকল বোমা দেখতে পায় পুলিশ। তবে এসব ঘটনা সম্মেলনে কোনো বিঘ্ন ঘটাতে পারেনি।

শেয়ার করুন

পাঠকের মতামত