আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাশ্মীর ছাড়ছে হাজার হাজার মানুষ

কাশ্মীর ছাড়ছে হাজার হাজার মানুষ

কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা সতর্কতা ঘোষণার পর শুক্রবার থেকে ভারত শাসিত কাশ্মীর ছাড়তে শুরু করেছে হাজার হাজার পর্যটক ও তীর্থযাত্রী। শনিবার রাজ্যের বিমানবন্দর ও বাস টার্মিনালে দেখা গেছে উপচেপড়া ভীড়।

শুক্রবার ভারতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছিল, তারা অমরনাথে তীর্থযাত্রাগামী হিন্দুদের ওপর পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলা পরিকল্পনার প্রমাণ পেয়েছে। অমরনাথ যাত্রাপথে তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও স্থলমাইন উদ্ধার করা হয়েছে।

তাই নিরাপত্তার জন্য পর্যটক ও তীর্থযাত্রীদের উপত্যকা থেকে দ্রুত চলে যেতে বলেছে সেনাবাহিনী ও কেন্দ্রীয় সরকার। রাজ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ২৮ হাজার সদস্য নিয়োজিত থাকলেও বৃহস্পতিবার অতিরিক্ত আরো ২৮ হাজার সদস্যকে কাশ্মীরে পাঠানোর ঘোষণা দিয়েছে সরকার।

শনিবার স্থানীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় আতংক সৃষ্টি হয়েছে এবং এর ফলে লাখ লাখ পর্যটক, তীর্থযাত্রী ও শ্রমিক কাশ্মীর ছেড়ে চলে যাচ্ছে।

সুনির্দিষ্ট সংখ্যা না বললেও ওই কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ২০ হাজার হিন্দু তীর্থযাত্রী ও  ভারতীয় পর্যটক এবং দুই লাখের বেশি শ্রমিক এই অঞ্চল ছেড়ে চলে যাচ্ছেন।

একসঙ্গে এতো লোক রাজ্য ছাড়তে শুরু করায় বিমানবন্দর ও বাসস্টেশনগুলোতে ব্যাপক চাপ পড়েছে। শনিবার শ্রীনগর বিমানবন্দরে ভিড় করেছিলেন কিছু বিদেশিসহ উদ্বিগ্ন কয়েক হাজার পর্যটক। অনেকেই বিমানের টিকিট পাননি। অবশ্য অমরনাথের তীর্থযাত্রী ও পর্যটকদের নিয়ে বেশ কয়েকটি গাড়িকে উপত্যকা থেকে বেরিয়ে আসতে দেখা গেছে।

ভারত সরকারের এই ঘোষণার পরপর জার্মানি ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের কাশ্মীরে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে।

এদিকে, বিরোধী দল কংগ্রেস সরকারের এই ঘোষণার নিন্দা জানিয়ে বলেছে, কাশ্মীরে আতংকের পরিবেশে সৃষ্টি করছে সরকার।

প্রবীণ নেতা গুলাম নবি আজাদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সরকার বিদ্বেষের পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে, তারা বোঝাতে চাইছে যে কাশ্মীর বাইরের লোকদের জন্য নিরাপদ নয়। আমরা সরকারের এই সিদ্ধান্তের নিন্দা করছি।’

শেয়ার করুন

পাঠকের মতামত