আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রাশিয়ায় ১০০ কর্মীসহ বিরোধী দলীয় নেত্রী গ্রেপ্তার

রাশিয়ায় ১০০ কর্মীসহ বিরোধী দলীয় নেত্রী গ্রেপ্তার

অননুমোদিত বিক্ষোভ মিছিল বের করার অভিযোগে রাশিয়ায় বিরোধী দলের এক নেত্রীসহ প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থীদের অযোগ্য ঘোষণার প্রতিবাদে শনিবার রাজধানী মস্কোয় বিক্ষোভের ডাক দিয়েছিলেন লিউবভ সোবোল নামের ওই নেত্রী। এর আগে গত মাসে একই ইস্যুতে আরেক বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

বিবিসি জানিয়েছে, শনিবার বিক্ষোভ মিছিল বের হওয়ার আগে একটি ট্যাক্সিতে বসেছিলেন লিউবভ সোবোল। এ সময় পুলিশ তাকে টেনেহিঁচড়ে সেখান থেকে বের করে কালো একটি পুলিশ ভ্যানে তোলে। রাজধানীতে কোনো ধরণের বিক্ষোভ মিছিল বের না করার জন্যও  সতর্ক করেছে পুলিশ।

আটককৃতদের সংখ্যা দেওয়ার ব্যাপারে কাজ করছে ওভিডি ইনফো নামে একটি সংগঠন। মিছিল থেকে অন্তত ৮৯ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, এই সংখ্যা ‘দ্রুত পরিবর্তিত’ হচ্ছে।

আইনজীবী ও ভিডিও ব্লগার সোবোল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু তার প্রার্থীতা বাতিল করে দিয়েছে সরকার। এর আগে সোবোল ২১ দিন অনশন কর্মসূচি পালন করেছিলেন।

 

শেয়ার করুন

পাঠকের মতামত