আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

উপস্থাপক মুসলিম তাই চোখ ঢেকে রাখলেন এই হিন্দু নেতা

উপস্থাপক মুসলিম তাই চোখ ঢেকে রাখলেন এই হিন্দু নেতা

সাম্প্রতিক সময়ে ভারতে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব বেড়েই চলেছে। কিছুদিন আগেই জোম্যাটো কোম্পানির সরবরাহ করা খাবার এক মুসলিম ডেলিভারি বয় নিয়ে যাওয়ায় সে খাবার রাখেননি অমিত শুক্লা নামের এক গ্রাহক। এর মধ্যেই জাতীয় টিভি চ্যানেলে নতুন কাণ্ড ঘটালেন ‘হাম হিন্দু’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিষ্ঠাতা অজয় গৌতম।

নিউজ২৪ নামের একটি টেলিভিশন চ্যানেলে আমন্ত্রিত হয়ে এসেছিলেন গৌতম। বক্তব্যের বিষয় ছিল সেই জোম্যাটো প্রসঙ্গ। যেই মুহূর্তে ওই অনুষ্ঠানের উপস্থাপক স্টুডিওতে প্রবেশ করেন, সঙ্গে সঙ্গেই নিজের চোখ ঢেকে রাখেন গৌতম। কারণ উপস্থাপক একজন মুসলিম। খালিদ নামের ওই উপস্থাপককে দেখা থেকে বিরত থাকতেই টিভির সম্প্রচারের সময় নিজের চোখ ঢেকে নেন গৌতম ।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ওই টিভি চ্যানেলের প্রধান সম্পাদক অনুরাধা প্রসাদ। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনায় আমরা অত্যন্ত হতবাক। তার আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং এ কারণেই ভবিষ্যতে তাকে আর ওই চ্যানেলের কোনও অনুষ্ঠানে ডাকা হবেনা বলে এক টুইটে জানিয়েছেন অনুরাধা।

সামাজিক মাধ্যমেও এই ভিডিও ভাইরাল হয়ে গেছেন। এর তীব্র নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। এমনকি ব্রিজেশ কালাপ্পার মত হিন্দুত্ববাদী ব্যক্তিত্বও এই ঘটনার প্রতিবাদ করেছেন।

গৌতমের ‘হাম হিন্দু’ ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর ওয়েবসাইটেও লেখা রয়েছে ‘মুসলিম তোষণনীতির বিরুদ্ধে লড়াই ও সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র গড়ে তোলাই মূল লক্ষ্য।’

শেয়ার করুন

পাঠকের মতামত