আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্রাইস্টচার্চ ও টেক্সাস হামলার উদ্দেশ্য একই

ক্রাইস্টচার্চ ও টেক্সাস হামলার উদ্দেশ্য একই

সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে গুলি চালাতে চালাতে শপিং মলে প্রবেশ করছে হামলাকারী (বামে)। হামলাকারীর ফাইল ছবি (ডানে)

শ্বেতাঙ্গ আধিপত্যবাদ ও অভিবাসী বিদ্বেষী মানসিকতা থেকেই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাষ্ট্রে শনিবারের হামলাটি হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে হামলাটি হয়। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

ঘটনায় হামলাকারী একজন বর্ণবাদী। তার নাম প্যাট্রিক ক্রুসিয়াস। বয়স ২১ বছর। সে মূলত লাতিন আমেরিকান অভিবাসী বিদ্বেষী। টেক্সাস যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য হওয়ার কারণে ওই অঞ্চলে লাতিন অভিবাসীদের বসবাস বেশি। যেখানে হামলার হয়েছে সেই এল পাসো শহরটি মেক্সিকো সীমান্তঘেঁষা। এছাড়া এই হামলাকারী নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে মুসল্লিদের ওপর হামলারও সমর্থক। দুই হামলাই একই উদ্দেশ্যে হয়েছে- এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকা।

মলার আগে অনলাইনে পোস্ট করা এক ‘ইশতেহারে’ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকে সমর্থন জানায় সে টেক্সাসের হামলাকারী।

এই ইশতেহারের বিষয়বস্তুও শ্বেতাঙ্গ আধিপত্যবাদ। হামলার কিছুক্ষণ আগে সে এটি অনলাইনে পোস্ট করে। নিউজিল্যান্ডের ক্রাইটস্টচার্চে মসজিদে হামলাকারীও একই কাজ করেছি।

টেক্সাসের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইশতেহারটি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা এফবিআই।
ক্রুসিয়াসের ইশতেহারে নিউজিল্যান্ডের আল নুর ও লিনউড মসজিদের হামলা ও হামলাকারীর প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছে এবং সেই হামলাকারীর ইশতেহারের প্রতি সমর্থন জানানো হয়েছে এতে।

এতে বলা হয়েছে, শ্বেতাঙ্গ আধিপত্যবাদ রক্ষা করতেই আজকের(টেক্সাস) হামলা। লেখক বলেছে, সে হামলার প্রস্তুতির জন্য ও অস্ত্র যোগাড় করতে সে এক মাসেরও কম সময় খরচ করেছ।

এতে আরো বলা হয়েছে, হামলা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে সে মৃত্যুকেই ভালো মনে করছে। যদিও সে গ্রেফতার হয়েছে পুলিশের হাতে।

মার্কিন গণমাধ্যম জানায়, হামলাকারী বিভিন্ন টুইটেও লাতিন আমেরিকান অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতো। ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করে এমন অনলাইন গ্রুপে অ্যাকটিভ ছিলো সে।

প্যাট্রিকের টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রশংসা করা হয়েছে।

হামলা চালাতে ৯ ঘণ্টা গাড়ি চালিয়ে এল পাসো শহরে এসেছিলো এই শেতাঙ্গ বর্ণবাদী। এল প্যাসো থেকে প্রায় ৬৫০ মাইল (১০৪৬ কিলোমিটার) পূর্বে অ্যালেনের ডালাস-অঞ্চল নগরীর বাসিন্দা সে।

টেক্সাসের এল পাসো শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২৬ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত