আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাশ্মীর নিয়ে ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বান ইমরানের

কাশ্মীর নিয়ে ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বান ইমরানের

কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনই মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার বেশ কয়েকটি টুইটে তিনি এ আহ্বান জানান।

এর একদিন আগে পাকিস্তান অভিযোগ করেছে, ভারত কাশ্মীরে নিষিদ্ধঘোষিত গুচ্ছবোমা  ব্যবহার করছে এবং  এতে দুজন নিহত ও ১১ জন আহত হয়েছে। ভারত অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

রোববার টুইটে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চেয়েছিলেন। এটা করার এটাই সময় কারণ ভারতীয় দখলদার বাহিনীর কার্যকলাপে নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। এতে আঞ্চলিক সমস্যা আরো বাড়বে।’

গত মাসে ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরকালে ট্রাম্প জানিয়েছিলেন, কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী মোদি তাকে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছিলেন। ট্রাম্পের এই বক্তব্যের পর ভারতে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়।  কারণ কাশ্মীর সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত।

এদিকে শনিবার ভারত জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা দিয়ে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) সাত থেকে আট জনের একটি দল ভারতে প্রবেশের চেষ্টা করে। ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয় ব্যাটের পাঁচ সদস্য। বোববার তাদের দেহ পাকিস্তানকে ফেরত নিতে বলেছে ভারত। পাকিস্তান অবশ্য শনিবারই ভারতের এ দাবি অস্বীকার করেছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানের কার্যকলাপ এবং মৃতদেহ নিয়ে ভারত যে দাবি করেছে, আমরা তা অস্বীকার করছি।’

শেয়ার করুন

পাঠকের মতামত