আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

থমথমে কাশ্মীর, সবধরণের যোগাযোগ বিচ্ছিন্ন

থমথমে কাশ্মীর, সবধরণের যোগাযোগ বিচ্ছিন্ন

রাজ্য হিসেবে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা (৩৭০ ধারা) বাতিলের পর সেখানে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাজ্যের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনা সদস্যরা। বন্ধ রয়েছে স্কুল, কলেজ এবং অফিস-আদালত।

ল্যান্ডলাইন, মোবাইল এবং ইন্টারনেট যোগাযোগও বন্ধ থাকায় একরকম অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিবিসি ও এনডিটিভি।

কেউ জানে না সেখানে কি ঘটতে চলেছে। রাজ্যের লোকজন বেশ উদ্বিগ্ন। অন্য এলাকায় থাকা ওই রাজ্যের লোকজন স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

দিল্লিতে পড়তে আসা এক ছাত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি রাজ্যের পুলিশ স্টেশনে টেলিফোন করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

এদিকে বিয়য়টি নিয়ে উত্তাল হয়ে উঠেছে ভারতের লোকসভা। মঙ্গলবার সকালে লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এরপর সংসদে কংগ্রেসের এমপি অধীর চৌধুরী অভিযোগ করে বলেন, নিয়ম ভেঙে কাশ্মীরকে ভাগ করেছে কেন্দ্র সরকার।

অধীর চৌধুরী বলেন, 'আমার মনে হয় না, আপনি পাক অধিকৃত কাশ্মীরের কথা ভেবেছেন। আপনি সব নিয়ম ভেঙেছেন এবং রাতারাতি একটি রাজ্যকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছেন।

অমিত শাহর কাছে প্রশ্ন রেখে অধীর বলেন, ‘আপনি বলছেন, এটা অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি (সিমলা চুক্তি, লাহোর চুক্তি) থাকা সত্ত্বেও এটি কীভাবে অভ্যন্তরীণ বিষয় হয়?  কেন এই পরিস্থিতি তৈরি হলো।  কাশ্মীরকে এখন কয়েদখানা বানিয়ে দেওয়া হয়েছে।'

এ সময় অমিত শাহ বলেন, 'সংবিধানে জম্মু ও কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অংশ। জম্মু ও কাশ্মীরে কোনও আইন তৈরি করতে সংসদকে কেউ বাধা দিতে পারে না। রাষ্ট্রপতির ৩৭০ ধারা বাতিলের ক্ষমতা রয়েছে। কাজেই কোনও নিয়ম ভাঙা হয়নি। আমরা কাশ্মীরের জন্য মরতেও পারি।'

কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যকে ভাগ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করাটা গণতন্ত্রকে হেনস্থার সামিল বলে মন্তব্য করেন অভিনেতা-রাজনীতিক কমল হাসানের। কেন্দ্রের ওই সিদ্ধান্তকে পশ্চাদগামী ও স্বৈরতন্ত্র বলেও কটাক্ষ করেন তিনি।

এদিকে ৩৭০ ধারা বাতিলের পরবর্তী পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকড়ি, জেপি নাড্ডা ও প্রহ্লাদ যোশির মতো নেতারা ছিলেন।

প্রসঙ্গত, সোমবার  রাজ্যসভায় ৩৭০ ধারা বাতিলের কথা ঘোষণা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ জানিয়ে কংগ্রেস, তৃণমূলসহ বিরোধীরা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের জেরে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সোমবার কাশ্মীর উপত্যকায় বাড়তি আট হাজার আধাসামরিক সেনা মোতায়েন করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরে অতিরিক্ত ৩৫ হাজার সেনা মোতায়েন করে দিল্লি। আর নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে অমরনাথের পথে থাকা হিন্দু পুণ্যার্থী ও কাশ্মীর উপত্যকায় থাকা পর্যটকদের তাৎক্ষণিকভাবে ফিরে যাওয়ারও পরামর্শ দেয় মোদির সরকার।

এরপর রোববার রাত থেকে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাসহ কাশ্মীরের শীর্ষ নেতাদের গৃহবন্দি করা হয়। পরে সোমবার ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

 

শেয়ার করুন

পাঠকের মতামত