আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাশ্মীরিদের পাশে দাঁড়াতে প্রস্তুত পাকিস্তানী সেনাবাহিনী

কাশ্মীরিদের পাশে দাঁড়াতে প্রস্তুত পাকিস্তানী সেনাবাহিনী

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, কাশ্মীরিদের সহায়তা করার জন্য তার সৈন্যরা যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল হয়ে যাওয়ার পর দিন মঙ্গলবার তিনি কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর এই ঘোষণা দিয়েছেন।

ইসলামসাবাদে সেনা সদর দফতরে কাশ্মীর ইস্যুতে আয়োজিত বিশেষ সম্মেলনে সেনাবাহিনীর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সেনা কমান্ডার সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সেনাবাহিনীর কমান্ডারদের উদ্দেশে জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, কাশ্মীরিদের সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে তাদের পাশে আছে পাকিস্তান সেনাবাহিনী। দায়িত্ব পালনে যে কোনো পর্যায়ের যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

এক বিবৃতিতে পাক এই সেনাপ্রধান বলেন, কাশ্মীর ইস্যুতে ভারতের নেয়া পদক্ষেপ পাকিস্তান সরকার প্রত্যাখ্যান করেছে। এই সরকারের এই সিদ্ধান্তে পাক সেনাবাহিনীর পূর্ণ সমর্থন রয়েছে।

পাকিস্তান কখনই ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ এর স্বীকৃতি অথবা ৩৫-এ অনুচ্ছেদ বাতিল, কোনোটিই স্বীকৃতি দেয় না।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের নিন্দা এবং ভারতের বেআইনি ও একতরফা এ সিদ্ধান্ত মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

সোমবার কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারতের রাজ্যসভায় বাতিল হয়ে যাওয়ার পরপরই এটাকে বেআইনি বলে নিন্দা জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশি দুই দেশের মাঝে সম্পর্কের আরো অবনতি ঘটবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত