আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাশ্মির ইস্যুতে উচ্ছ্বাস প্রকাশের পরই মারা গেলেন সুষমা স্বরাজ

কাশ্মির ইস্যুতে উচ্ছ্বাস প্রকাশের পরই মারা গেলেন সুষমা স্বরাজ

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার রাতে মারা গেছেন। কিন্তু মারা যাওয়ার আগে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

স্বায়ত্তশাসন বাতিল করে জম্মু ও কাশ্মীর ভেঙে দুই ভাগ করেছে মোদির সরকার। সে বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় টুইট করেন সুষমা।

নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে সুষমা লিখেছেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সারাজীবনে এটি দেখার অপেক্ষায় ছিলাম আমি।’

এর পরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে মারা যান তিনি।



নরেন্দ্র মোদির সরকারের প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা সুষমা স্বরাজ। তবে অসুস্থতার কারণে এবারের লোকসভা নির্বাচনে অংশ নেননি তিনি।

২০১৬ সালে সুষমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। তা সত্ত্বেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মোদির বিগত সরকারের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন সুষমা স্বরাজ। আর ইন্দিরা গান্ধীর পর সুষমাই ভারতের দ্বিতীয় নারী যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সনুষমা ভারতের পার্লামেন্টে সাতবার এবং বিধানসভায় সদস্য নির্বাচিত হন তিনবার। মাত্র ২৫ বছর বয়সে তিনি হরিয়ানা রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত