আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের সঙ্গে বাণিজ্য সর্ম্পক বন্ধ করলো পাকিস্তান

ভারতের সঙ্গে বাণিজ্য সর্ম্পক বন্ধ করলো পাকিস্তান

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান। বুধবার ইমরান খান পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে বৈঠকে বসেন। এরপরই ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেইসঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন তারা। পাশাপাশি, নয়া দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকেও দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।

সংসদে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হওয়া এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর বিল পাশ হওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক টুইট বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, দ্বিপাক্ষিক বাণিজ্য বাতিল, সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি পুনর্মূল্যায়নসহ ভারতশাসিত কাশ্মীরের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সিদ্ধান্ত নেয়া হয়।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং অন্যান্যরা।

শেয়ার করুন

পাঠকের মতামত