আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাকিস্তানের সংসদের অদূরে পাওয়া গেল অখণ্ড ভারতের ব্যানার

পাকিস্তানের সংসদের অদূরে পাওয়া গেল অখণ্ড ভারতের ব্যানার

পাকিস্তানের সংসদের বাইরে পাওয়া গেল শতাধিক অখণ্ড ভারতের ব্যানার। ভারতের কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হওয়ার পরই পাকিস্তানে এই ছবি দেখা গেল। ভারতে এই বিল পাশ হওয়ার পর তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান। তারা এই ব্যাপারে জাতিসংঘে নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এমনকি পাকিস্তানি সেনা তৈরি আছে বলেও উল্লেখ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।

এরপরই পাকিস্তানের রাস্তায় দেখা যায় সেই ব্যানার। জানা গেছে, জায়গাটি শুধু পাকিস্তানের পার্লামেন্টের কাছেই নয়, দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির অদূরেই। ইসলামাবাদের একাধিক রাস্তায় এই ধরনের পোস্টার দেখা যাচ্ছে গত মঙ্গলবার থেকেই। যেখানে ম্যাপের মাধ্যমে বোঝানো হয়েছে কীভাবে গড়ে উঠবে অখণ্ড ভারত।
এখানেই শেষ নয়, সঙ্গে রয়েছে ৩৭০ ধারা বাতিলের পর শিব সেনা নেতা সঞ্জয় রাউতের একটি ছবি। যেখানে সংসদে দাঁড়িয়ে তিনি গত সোমবার বলেছিলেন, ‘আজ আমরা জম্মু-কাশ্মীর আদায় করেছি। আগামীকাল আমরা বালোচিস্তান ও অধিকৃত কাশ্মীর দখল করবো। এই সরকারের ওপর আমাদের বিশ্বাস রয়েছে এবং আমরা অখণ্ড ভারতের স্বপ্ন সফল করবোই।’পোস্টারের নীচে লেখা আছে, মহাভারত, এ স্টেপ ফরোয়ার্ড।

ইসলামাবাদের পুলিশ এসে এই পোস্টার ছিঁড়ে দিয়েছে। কিন্তু তার আগেই সেই পোস্টারের ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এই পোস্টার ঘিরেই এখন চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামাবাদে। কে বা কারা এই ধরনের পোস্টার লাগাল, সেই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে জল্পনা।

গত মঙ্গলবার পাকিস্তানি সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরিদের প্রতি দায়বদ্ধতা পূরণে যে কোনও কিছু করতে পাক সেনাবাহিনী প্রস্তুত। এদিন, রাওয়ালপিন্ডিতে সেনা কমান্ডারদের একটি বিশেষ বৈঠক ছিল। সেই বৈঠক শেষে পাকিস্তানি সেনার মুখপাত্র আসিফ গফুর বলেন, কাশ্মীরি জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার জন্য যতদূর করতে হয় তার জন্য পাক সেনাবাহিনী প্রস্তুত।

শেয়ার করুন

পাঠকের মতামত