আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এবার হলিউড তারকার প্রেমে সৌদি যুবরাজ

এবার হলিউড তারকার প্রেমে সৌদি যুবরাজ

হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের প্রেমে মজেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। লুকিয়ে লুকিয়ে দেখা করছেন তারা। দেখা না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বার্তার আদান-প্রদান করছেন।

ব্যক্তিগত বিমানে করে প্রায়ই চলে যাচ্ছেন গোপন অভিসারে। দামি দামি পুরস্কার পাঠাচ্ছেন। মনের মানুষের সাধ-আহ্লাদ পূরণে উপহার হিসেবে একটি ক্রেডিট কার্ডও দিয়েছেন। মার্কিন সুন্দরীর সঙ্গে যুবরাজ মোহাম্মদের এই প্রেমের রসায়ন নিয়ে আরব বিশ্বে জোর গুঞ্জন চলছে। দু’জনের সম্পর্ক নিয়ে হঠাৎ আগ্রহী হয়ে উঠেছে লোহানের ভক্তরাও।
যুক্তরাষ্ট্র ও সৌদির একাধিক সংবাদমাধ্যম এ নিয়ে মুখরোচক খবর প্রকাশ করেছে। জানিয়েছে, ক্রমেই একে অপরের খুবই ঘনিষ্ঠ হয়ে উঠছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পেরও (৩৭) প্রেমে পড়েছিলেন যুবরাজ। গতবারের ঘটনা, ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে রাত্রিযাপনের জন্য ২০০ উট উপহার দিতে চেয়েছিলেন যুবরাজ। জেরুজালেম পোস্ট। মাত্র ১০ বছর বয়সে মার্কিন এক টিভি সিরিজে অভিনেত্রী হিসেবে হাজির হন লোহান। ‘হার্বি: ফুললি লোডেড’ সিনেমার মাধ্যমে খ্যাতি কুড়ানো এ অভিনেত্রীয় বয়স এখন ৩৩।

২০১৭ সালে সৌদির ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব নেয়া সৌদির শাসক মোহাম্মদ বিন সালমানের ৩৪। যুক্তরাষ্ট্রের বিনোদন প্রধান সংবাদমাধ্যম পেজ সিক্স জানায়, তাদের প্রথম দেখা হয় বছর খানেক আগে। ফর্মুলা ওয়ান গ্র্যান্ড পিক্স রেসের মাঠে। এরপরই তারা বন্ধুতে পরিণত হন। লোহানের বন্ধু-বান্ধবদের একটি সূত্রও এ কথা স্বীকার করেছে। তবে লোহানকে যুবরাজের ক্রেডিট কার্ড দেয়ার বিষয়টি অস্বীকার করেছে সূত্রটি। আরও একটি সূত্র বলছে, সালমানের সঙ্গে লোহানের সম্পর্ক অপ্রত্যাশিত বিষয় নয়। কারণ এর আগেও এ নায়িকাকে মধ্যপ্রাচ্যের অনেকের সঙ্গে দেখা গেছে। গত কয়েক বছর ধরে দুবাইয়ে যাতায়াত করেন লোহান। সম্প্রতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেও খবর ছড়িয়ে পড়ে।

গত বছরই লিন্ডসে ঘোষণা দেন, সৌদি নারীদের নিয়ে ‘ফ্রেইম’ নামে একটা ফিল্ম করতে চান তিনি। ফিল্মটিতে সৌদি নারীদের সাংস্কৃতিক ভাবনা ও কর্মকাণ্ড তুলে ধরতে চান তিনি। লোহান বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। সেখানকার টিভি শো ‘দ্য মাস্কড সিঙ্গার’-এর সঙ্গে যুক্ত আছেন তিনি। কয়েক সপ্তাহ আগে সহশিল্পীদের সঙ্গে ঝগড়া নিয়ে তিনি আলোচনায় আসেন। গত বছরই লিন্ডসে ঘোষণা দেন, সৌদি নারীদের নিয়ে ‘ফ্রেইম’ নামে একটা ফিল্ম করতে চান তিনি। ফিল্মটিতে সৌদি নারীদের সাংস্কৃতিক ভাবনা ও কর্মকাণ্ড তুলে ধরতে চান তিনি। গত বছর সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে বিশ্বব্যাপী ঘৃণিত ও নিন্দিত যুবরাজের রীতিমতো স্ত্রী-সংসার রয়েছে। চার চারটি সন্তানও রয়েছে তার।

শেয়ার করুন

পাঠকের মতামত