আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আসামে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

আসামে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

উড্ডয়নের পরপরই ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার ভারতের আসাম প্রদেশে তেজপুরে প্রশিক্ষণ এই বিমান বিধ্বস্ত হয়। দেশটির বিমান বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, তেজুপরে উড্ডয়নের পরপরই প্রশিক্ষণ বিমান সুখোই-৩০ বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের দুই পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিমান দুর্ঘটনার কারণ জানা যাবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। দেশটির বিমান বাহিনীর জ্যেষ্ঠ অপর এক কর্মকর্তা বলেন, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি উড্ডয়ন করেছিল। তেজপুর এলাকার আকাশে থাকাকালীন বিমানটি ভেঙে পড়ে।

তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানটির ইঞ্জিনে সমস্যা শুরু হয় বলে পাইলট জানিয়েছিল। স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে এটি বিধ্বস্ত হয়।

এর আগে, গত জুনে অরুণাচল প্রদেশে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত বিমানবাহিনীর ২৬ কর্মকর্তার প্রাণহানি ঘটে।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তথ্য বলছে, গত বছর ভারতীয় বিমান বাহিনী মোট ১১ বিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৭টি যুদ্ধবিমান এবং দুটি হেলিকপ্টারও রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত