আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ধোনিকে 'বুম বুম আফ্রিদি' স্লোগানে কাশ্মিরীদের ধিক্কার

ধোনিকে 'বুম বুম আফ্রিদি' স্লোগানে কাশ্মিরীদের ধিক্কার

ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া সাবেক অধিনায়ক ধোনির ভক্ত বিশ্বজোড়া। ভারতীয় ভক্তরা মাথায় করে রাখেন তাকে। কিন্তু পরিস্থিতি সব সময় সমান থাকে না। নিজের এলাকার মাটি দখল হয়ে গেলে ভক্ত হয়ে বসে থাকার জো থাকে না। মাহেন্দ্র সিং ধোনি যেন তারই সাক্ষী হলেন। ভারত অধ্যুষিত কাশ্মিরে ভারতীয় অধিনায়ককে 'বুম বুম আফ্রিদি' স্লোগানে ধিক্কার জানিয়েছে সেখানকার জনগণ।

ভারতীয় সাবেক অধিনায়ক ধোনিকে দেশটির সেনাবাহিনীর সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর শুভেচ্ছা দূত তিনি। ধোনি তার ইংল্যান্ড বিশ্বকাপের পর ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দুই মাস সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। জম্বু-কাশ্মিরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর ১০৬ টেরিটরি আর্মি ব্যাটেলিয়নের সঙ্গে আছেন। সেখানেই ধোনি এমন মুহূর্তের সামনে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়েছে।

সম্প্রতি কাশ্মির থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করেছে বিজেপি শাসিত ভারত সরকার। এতে করে জম্বু-কাশ্মিরের জনগন বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এ নিয়ে কথা বলছেন দেশ-বিদেশের অনেকে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদিও কাশ্মিরের ওই বিশেষ সুবিধা বঞ্চিত করার ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানে ধোনি কাশ্মিরের সেনাবাহিনীর সঙ্গে কাজ করছেন।

কাশ্মিরের জনগণ তাই বুম বুম আফ্রিদি স্লোগানে ধোনিকে বুঝাতে চেয়েছেন পুলওয়ামার জনগণের কাছে ধোনির চেয়ে আফ্রিদিই ভালো। আফ্রিদি তাদের পাশে থেকেছেন। আর ধোনি কি-না সেনাবাহিনীর হয়ে তাদের আন্দোলন থামাতে এসেছেন? ধোনি বিশ্বকাপের পরে সেনাবাহিনীর সঙ্গে যোগ দেন। বিশ্বকাপের পরে অবসর নেওয়ার কথা থাকলেও ধোনি এখনও সে বিষয়ে তার সিদ্ধান্ত জানাননি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না বলে বোর্ডকে জানিয়ে দেন। তিনি কবে নাগাদ আবার ক্রিকেটে ফিরবেন তা বলা যাচ্ছে না।

শেয়ার করুন

পাঠকের মতামত