আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকেন মোদি: বিয়ার গ্রিলস

প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকেন মোদি: বিয়ার গ্রিলস

করবেট ন্যাশনাল পার্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অ্যাডভেঞ্চারে বেড়িয়ে ছিলেন বিয়ার গ্রিলস।

জনপ্রিয় টিভি চ্যানেল ডিসকভারিতে এ পর্বটি প্রচারিত হবে ঈদুল আজহার রাতে।

মোদি সম্পর্কে বলতে গিয়ে বিয়ার গ্রিলস বলেন, `প্রতিকূল পরিস্থিতিতেও বেশ শান্ত থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে অহংকার নেই, তিনি অত্যন্ত বিনয়ী।

পৃথিবীর অন্যতম জনপ্রিয় রিয়েলিটি অ্যাডভেঞ্চার শো ম্যান ভার্সেস ওয়াইল্ড। এর আগে শো-তে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে।

এবার বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গল সাফারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।১৪ ফেব্রুয়ারি শ্যুটিং হয়েছে করবেট ন্যাশনাল পার্কে।

বন্য পরিবেশে হিংস্র জন্তুদেরও ভয় ছিল। নিরাপত্তার যে ঘেরাটোপে প্রধানমন্ত্রী মোদি চলাফেরা করেন, সাধারণত তা শ্যুটিংয়ের সময় ছিল না।

কিন্তু, প্রধানমন্ত্রী মোদি ছিলেন একেবারে শান্ত। বিয়ার গ্রিলসের কথায়, রাজনীতিবিদদের সাধারণত দেখা যায় মঞ্চে। কিন্তু জঙ্গলে অন্য ব্যাপার।

আপনি কে, সেটা এখানে কাজে দেয় না। আমরাও ঝড়-বৃষ্টির মুখে পড়েছি। এমনকি অফ ক্যামেরায় ওনার নিরাপত্তারক্ষীরা চিন্তিত ছিলেন। উনি খুব শান্ত ছিলেন।

সব সমস্যাতেই শান্ত ছিলেন নরেন্দ্র মোদি। বৃষ্টিতে ছাতা নিয়ে এগিয়ে এলেন ওনার রক্ষীরা। উনি বললেন, দরকার নেই। ঠিক আছি।

ছোট্ট বোট নিয়ে নদী পার হতে চাইছিলাম। নিরাপত্তারক্ষীদের এগিয়ে এসে বললেন, এমন ভেলায় যেতে পারি না।

বিয়ার গ্রিলস আরও বলেন, `আমি বহু বছর ধরে ভারতের ভক্ত। সেই ১৮ বছর বয়সে এ দেশে এসেছিলাম। বিশ্ব নেতা নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করেছি। এ পর্বে প্রধানমন্ত্রীর অন্য দিক দেখতে পারবেন দর্শকরা।'

গ্রিলস আরও বলেন, আলাস্কায় প্রেসিডেন্ট ওবামার সঙ্গে গিয়েছিলাম। দু'জনের মধ্যে একটাই মিল, তারা দু'জনই পরিবেশ সংরক্ষণের বার্তা দিয়েছেন।

সাধারণ প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য বিভিন্ন বন্য প্রাণীর মাংস, কাঁকড়া, পোকা ইত্যাদি খেতে দেখা যায় বিয়ার গ্রিলসকে। কিন্তু, মোদি নিরামিষভোজী হওয়ায় তা সম্ভব হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত