আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাশ্মীরে নৃশংসতা ভারতের বড় কলঙ্ক: অমর্ত্য সেন

কাশ্মীরে নৃশংসতা ভারতের বড় কলঙ্ক: অমর্ত্য সেন


জম্মু-কাশ্মীরে নয়াদিল্লি নৃশংসতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, কাশ্মীরিদের ওপর যা হচ্ছে তা ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় কলঙ্ক। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

সপ্তাহখানেক আগে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা রদ করে নরেন্দ্র মোদি সরকার। এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তুমুল বিক্ষোভের শঙ্কায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কার্যত গোটা কাশ্মীর অঞ্চলজুড়ে অবস্থান নিয়ে আছে। তাদের সতর্ক পাহারা আর মোড়ে মোড়ে কাঁটাতারের ঘেরাটোপে সোমবার ঈদের দিনও রাজধানী শ্রীনগরের রাস্তাগুলো নিষ্প্রাণ, জনশূন্য।

শনিবার ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, ‘কাশ্মীরের জনগণ তাকিয়ে আছে। সেখানে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ।’

‘বিক্ষোভ দমন করতে ভয়ংকর ও সহিংস ব্যবস্থা নেয়া হচ্ছে। সংবাদপত্র নিষিদ্ধ করা হচ্ছে। এতে কাশ্মীরিরা আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।’

কাশ্মীরিদের সঙ্গে এগুলো করে যেভাবে শাস্তি দেয়া হচ্ছে তাতে তাদের ভারতকে আপন ভাবার কোনো কারণ নেই বলেও অভিমত হিন্দুত্ববাদভিত্তিক রাজনীতির কট্টর সমালোচক অমর্ত্য সেনের।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক আরও বলেন, ‘কাশ্মীরে ভারতীয় বাহিনীর নৃশংসতার ওপর সিএনএনের দীর্ঘ প্রতিবেদন দেখেছি। ভারতের বাকি অংশের সঙ্গে কাশ্মীরিদের দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পার্থক্য রয়েছে।’

সপ্তাহখানেক ধরেই কাশ্মীরের সংবাদমাধ্যমের ওপর খড়গ বসিয়েছে নয়াদিল্লি। গোটা অঞ্চলটিতে ফোন, ইন্টারনেট বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও সেখানকার প্রকৃত চিত্র কী- তার সঠিক তথ্য সংগ্রহ করতে পারছে না। ভারতের বুদ্ধিজীবী মহলও এই ইস্যুতে প্রায় চুপ। তার মধ্যেই অমর্ত্য সেন এই সাক্ষাৎকার দিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত