আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের পরমাণু অস্ত্রভাণ্ডার এখন ফ্যাসিস্ট মোদির হাতে : ইমরান খানের হুঁশিয়ারি

ভারতের পরমাণু অস্ত্রভাণ্ডার এখন ফ্যাসিস্ট মোদির হাতে : ইমরান খানের হুঁশিয়ারি

ভারতের পরমাণু অস্ত্রসম্ভারের দায়িত্ব এখন ফ্যাসিস্ট, হিন্দু আধিপত্যবাদী নরেন্দ্র মোদি সরকারের হাতে। এ মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ ব্যাপারে আন্তর্জাতিক দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান তার টুইটে বলেছেন, “ভারতের পরমাণু অস্ত্রসম্ভারের নিরাপত্তার দায়িত্ব এখন ফ্যাসিস্ট, বর্ণবাদী, হিন্দু আধিপত্যবাদী নরেন্দ্র মোদি সরকারের হাতে। এ ব্যাপারে সারা পৃথিবীর নজর দেয়া উচিত। এ এমন একটা বিষয় যার অভিঘাত শুধু এ অঞ্চলে সীমাবদ্ধ নয়, এর অভিঘাত দুনিয়া জোড়া।”

এক দিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, কাশ্মীর থেকে নজর হঠাতে পাকিস্তানের উপর আক্রমণ করতে পারে ভারত। গত ৫ অগাস্ট কাশ্মীরে সংযোগমাধ্যম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ভারত প্রসঙ্গে পৃ্থিবীর দৃষ্টি আকর্ষণ করেছেন ইমরান খান।

এর আগে ইমরান বলেছিলেন, “জার্মানিকে যেমন নাৎসিরা অধিকার করে নিয়েছিল, তেমনভাবেই ভারত এখন ফ্যাসিস্ট, বর্ণবাদী, হিন্দু আধিপত্যবাদী আদর্শ ও তার নেতৃত্বের দখলে চলে গেছে। এর ফলে দু সপ্তাহ ধরে ৯০ লক্ষ কাশ্মীরি কার্যত আটক রয়েছেন। এ ঘটনা সারা দুনিয়ায় বিপদঘণ্টি বাজানো উচিত, একই সঙ্গে জাতিসঙ্ঘের উচিত এখানে পরিদর্শক পাঠানো।”

আর এস এস নিয়ে বলতে গিয়ে ইমরান খান বলেন, “যে কেউ গুগল করে দেখে নিতে পারেন বিজেপি-আরএসএসের আদর্শের সঙ্গে নাৎসিদের মিল কোথায়।”

তিনি বলেন, “ইতিমধ্যেই ৪০ লাখ ভারতীয় মুসলিমকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, তাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দুনিয়ার জানা উচিত দৈত্য এখন বোতলের বাইরে বেরিয়ে পড়েছে, যদি আন্তর্জাতিক দুনিয়া এ অবস্থা বন্ধ করতে পদক্ষেপ না করে তাহলে আরএসএসের গুণ্ডারা ঘৃণা ও গণহত্যার মতবাদ ছড়িয়ে দেবে ।”

শেয়ার করুন

পাঠকের মতামত