আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাবুলে বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ৬৩

কাবুলে বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ৬৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে নগরীর পশ্চিমে শিয়া মুসলমান অধ্যুষিত এলাকায় একটি কমিউনিটি হলে ওই হামলা হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি ও সিএনএন জানায়, হামলায় আহত হয়েছেন ১৮০ জন। হামলার কয়েক ঘণ্টা পর সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলা ও হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কমিউনিটি হলের চারপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে।

বিয়ের অনুষ্ঠানে আসা মোহাম্মদ ফারহাজ নামের এক অতিথি বিবিসিকে বলেন, কমিউনিটি হলে তিনি নারী অতিথিদের বসার জায়গায় ছিলেন। ওই সময় হঠাৎ করেই পুরুষ অতিথিদের বসার স্থানে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়।

লোকজন চিৎকার করে ছোটাছুটি করতে থাকে। বিস্ফোরণের ২০ মিনিট পরও পুরো হল ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল। ওই সময় পুরুষদের বসার স্থানে যারা ছিলেন তাদের সবাই নিহত কিংবা আহত হয়েছেন।

জঙ্গীগোষ্ঠী তালেবান এ হামলার দায় অস্বীকার করেছে এবং হামরার নিন্দা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত