আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আমাজনে আগুন : ব্রাজিলের ওপর নিষেধাজ্ঞার হুমকি ইউরোপের

আমাজনে আগুন : ব্রাজিলের ওপর নিষেধাজ্ঞার হুমকি ইউরোপের

শুরুতে গুরুত্ব না দিলে আমাজনের আগুন নিয়ে হঠাৎ করেই সুর পাল্টেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো। শুক্রবার রাতে তিনি আগুন নিয়ন্ত্রণে সেনা পাঠানোর ঘোষণা দেন।

প্রভাবশালী সাতটি দেশের নেতারা যখন জি-সেভেন সম্মেলনে মিলিত হবেন, তার একদিন আগে তার এই ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ার কারণ কি? সিএনএন বলছে, বিশ্বনেতাদের তোপের মুখ থেকে বাঁচতে তিনি হঠাৎ করেই আমাজনের আগুন নিয়ে সিরিয়াস হয়েছেন।

শুরুতে ব্রাজিলের প্রেসিডেন্ট যখন উষ্ণতার জন্য আগুন লেগেছে বলেছিলেন, তারপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন তিনি জি-সেভেন সম্মেলনে বিষয়টি তুলবেন। কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে তারা ব্রাজিলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক চুক্তি বাতিল করবে দেশটি আগুন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে।

জি-সেভেন ভূক্ত দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। এদের মধ্যে ফ্রান্সই সবার আগে আমাজন নিয়ে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে। এই সম্মেলনে আমাজনের আগুন প্রসঙ্গটি উত্থাপিত হলে সেটি যে ব্রাজিলের জন্য ভালো ফল বয়ে আনবে না সেটি বোঝাই যাচ্ছে। তবে এর বাইরেও কয়েকটি দেশ বিষয়টি নিয়ে ব্রাজিলের ওপর চাপ প্রয়োগ করছে। সারা বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্ব, সেলেব্রেটি, সুশীল সমাজ এই আগুনের বিষয়ে স্বোচ্চার হয়েছে।

আসতে পারে নিষেধাজ্ঞা
জি-সেভেন নেতারা আমাজন ধ্বংস এড়াতে যে ব্রাজিলের ওপর কঠোর হবেন সেটি বোঝাই যাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইট করেছেন, ‘আমাদের ঘর পুড়ে যাচ্ছে। মহাবন আমাজন- যেটি পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত এবং সারা বিশ্বের ২০ শতাংশ অক্সিজেন জোগান দেয়’।

ব্রিটিশ প্রধানমন্ত্রী দফতরের এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন মনে করেন বিশ্বের সবচেয়ে বড় এই বনটি রক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপ দরকার। তিনি পরিবেশ সুরক্ষায় জি-সেভেন জোটকে কাজে লাগানোর উদ্যোগ নেবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টুইটারে বলেছেন, যুক্তরাষ্ট্র আগুন নেভাতে সহযোগিতা করতে চায়।

জার্মানির পরিবেশ বিষয়ক মন্ত্রী সেভেনজা শুলজ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে লাতিন অঞ্চলের বাণিজ্য যুক্তি গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমাজন বনের সুরক্ষা নিশ্চিত হবে। তিনি বলেন, আমার যে কোন মূল্যে এই বনকে রক্ষা করতে চাই।

কাজেই আগুন নিয়ে ব্রাজিল যে বড় ধরনের চাপে পড়েছে সেটি বোঝাই যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে স্বোচ্চার সবচেয়ে বেশি।

এদিকে ইউরোপের এই প্রতিক্রিয়ায় চটেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এই আগুনের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাচ্ছে। দাবনল সারা বিশ্বেই ঘটে চলছে। এজন্য নিষেধাজ্ঞার হুমকি দেয়ার কিছু নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত