আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রবল বর্ষণে নিভতে পারে আমাজনের আগুন

প্রবল বর্ষণে নিভতে পারে আমাজনের আগুন


পুড়তে থাকা বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল আমাজনের আগুন খুব শিগগিরই নেভার সম্ভাবনা নে‌ই। স্বল্প বৃষ্টিতে হয়তো কিছু এলাকায় আগুনের তাপ কমবে তবে তা পুরোপুরি নিভতে প্রবল বর্ষণের জন্য অপেক্ষা করতে হতে পারে।

ব্রাজিলের আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য বিশ্লেষণ এবং আবহাওয়া বিশেষজ্ঞদের বরাত দিযে মঙ্গলবার এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

পৃথিবীতে মোট অক্সিজেনের প্রায় ২০ শতাংশই সরবরাহ করে আমাজন। প্রায় ৩০ লাখ স্বতন্ত্র প্রজাতির গাছপালা ও প্রাণীর আবাসস্থল আমাজনের আগুনের ভয়াবহতার কারণে এই বন রক্ষায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন জানানো হচ্ছে।

রয়টার্স বলছে, আমাজনে যে আগুন লেগেছে তা শুধু ব্রাজিলেই নয়, প্রায় ১০ হাজার কিলোমিটার বিস্তৃত হয়ে তা ছড়িয়ে পড়েছে পাশ্ববর্তী বলিভিয়াতেও। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা (ইনপে) উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ বছর প্রথম আট মাসে ব্রাজিলে প্রায় ৭৫ হাজার অগ্নিকাণ্ডের কথা জানিয়েছে।

আবহাওয়াবিদদের তথ্যানুযায়ী, আমাজন এলাকায় সাধারণত সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টিপাত শুরু হয় এবং তা প্রবলভাবে ছড়িয়ে পড়তে অন্তত দুই সপ্তাহ সময় নেয়। আমাজনের যে এলাকায় আগুন জ্বলছে ওই এলাকায় বৃষ্টি শুরু হবে এরও অনেক পরে।

আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, ব্রাজিলের উত্তর-পশ্চিম এবং পশ্চিমাঞ্চলে আমাজানে বৃষ্টি শুরু হতে পারে আগামী সপ্তাহে। তবে পূর্বাঞ্চলে এই বৃষ্টি শুরু হবে আরও পরে। ততদিন এই এলাকা শুষ্কই থাকবে।

ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আবহাওয়া গবেষক ম্যারিয়া সিলভা দিয়াস বলেন, স্বল্প বৃষ্টিতে হয়তো কিছু এলাকার আগুন নিভবে। তবে পুরোটা নয়। এই স্বল্প বৃষ্টিতে আগুন নেভার সম্ভাবনা নেই।

আমাজনের আগুন নিভতে নিয়মিত প্রবল বর্ষণ প্রয়োজন বলে মনে করেন তিনি। এজন্য অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলেও তার ধারণা। ব্রাজিলের এই অধ্যাপক বলেন, আমাজনের আগুন নেভাতে প্রতি এক থেকে দুই ঘণ্টায় অন্তত ২০ মিলিমিটার বৃষ্টিপাত প্রয়োজন।

গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আমাজন বনাঞ্চলে ৭২ হাজার ৮০০টি আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে উদ্দেশ্যমূলকভাবে কতবার আগুন লাগানো হয়েছে তা জানা না গেলেও এজন্য সমালোচকরা দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো প্রশাসনকে অভিযুক্ত করছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত