আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৫ বছর পর কোমা থেকে জাগলেন তিনি!

৫ বছর পর কোমা থেকে জাগলেন তিনি!

সত্যিকারের ভালোবাসা যে পুরোপুরি হারিয়ে যায়নি কিছু কিছু ঘটনার মাধ্যমে এখনও তার প্রমাণ পাওয়া যায়।

২০১৩ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে কোমায় চলে যান চীনের হুবেই প্রদেশের জিয়াংইয়াংয়ের বাসিন্দা লি জিহুয়া। সেই থেকে জড় পদার্থের মতো তিনি হাসপাতালের বিছানায় পড়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি তার স্ত্রী জ্যাং গুইহুয়ান।

টানা পাঁচ বছর দিন-রাত স্বামীর সেবা করেছেন জ্যাং। সারাদিনে মাত্র ২ থেকে ৩ ঘণ্টা ঘুমিয়ে পুরোটা সময় তিনি ব্যয় করেছেন স্বামীর সেবা-যত্নে। স্বামীকে খাওয়ানো কিংবা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট ছিলেন তিনি। ২০১৮ সালে চেতনা ফিরে পান লি। কথা বলার মতো অবস্থায় এসে প্রথমেই তিনি বলে ওঠেন সেই তিন শব্দ, ‘আমি তোমাকে ভালোবাসি।’ স্বামীর মুখে বাক্যটি শুনে জ্যাং গুইহুয়ান যেন ভুলে যান তার এতদিনের সব কষ্ট।

লির চিকিৎসক ডা. ওয়ান কুইনগান বলেন, ‘দুর্ঘটনার পর লিকে যখন প্রথমে হাসপাতালে আনা হয় তখন তিনি একটা জড় পদার্থের মতো ছিলেন। কিছুতেই তিনি সাড়া দিচ্ছিলেন না।'

লির স্ত্রী জ্যাং বলেন, 'চিকিৎসক আমাকে বলেছিলেন– লিকে সারিয়ে তোলা অসম্ভব।' তিনি জানান, চিকিৎসকদের কথা তিনি বিশ্বাস করতে পারেননি। আর তাই চিকিৎসকদের ভুল প্রমাণ করতে দিন-রাত ব্যয় করেছেন স্বামীর সেবায়।

জ্যাং সেবা-যত্নের পাশাপাশি স্বামীর সঙ্গে অনর্গল কথা বলতেন। স্বামীকে তার প্রিয় গানগুলোও শোনাতেন।

ডা. ওয়ান জানান, লির জ্ঞান ফেরাতে তার স্ত্রীর এই কাজগুলো সাহায্য করেছে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন লি। এখন তিনি অন্যের সাহায্য নিয়ে হাঁটাচলা করতে পারেন।

জ্যাং বলেন, 'আমি কখনও স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবিনি। যতদিন সে বেঁচে থাকবে, ততদিন আমি তার সেবা করবো।'

শেয়ার করুন

পাঠকের মতামত