আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এবার চীনের নতুন প্রস্তাব!

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এবার চীনের নতুন প্রস্তাব!

দ্বিতীয় দফায় রোহিঙ্গা প্রত্যাবাসন চেষ্টা ব্যর্থ হওয়ার পর ফের আলোচনা শুরু করতে ‘নতুন প্রস্তাব’ দিয়েছে চীন। নোট ভারবালের মাধ্যমে গতকালই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বিবেচনায় ওই প্রস্তাব পাঠিয়েছে বেইজিং। কূটনৈতিক সূত্র মতে, ওই প্রস্তাবের অন্যতম হচ্ছে চীনের মধ্যস্থতায় দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন। বাংলাদেশ যেখানে চাইবে চীন সেখানেই ত্রিপক্ষীয় ওই বৈঠক আয়োজনে আগ্রহী। আজ এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আলোচনা করতে পারেন। গতকাল প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন নয়া চীনা দূত। বঙ্গভবন থেকে ফেরার পথে তিনি পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। আজ সকাল ১১ টায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার প্রথম সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে।
সূত্র এ-ও বলছে, চীনের তরফে যে প্রস্তাব নোট আকারে দেয়া হয়েছে সেখানে বেইজিংয়ের মধ্যস্থতা সত্ত্বেও প্রত্যাবাসন শুরু না হওয়াকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে- রোহিঙ্গা সঙ্কটকে এভাবে চলতে দেয়া যায় না। চীন বরাবরই প্রত্যাবাসনের পক্ষে। এ নিয়ে তারা মিয়ানমারের সঙ্গে ঘনিষ্টভাবে আলোচনায় যুক্ত রয়েছে। বাংলাদেশ সময় দিলে তারা ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করবে বলেও এতে স্পষ্ট উল্লেখ করা হয়। স্মরণ করা যায় রোহিঙ্গা ঢলের দু’বছরে মিয়ানমার ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর এ পর্যন্ত ৩ দফা বৈঠক হয়েছে। নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে ওইসব বৈঠক হয়। যার মধ্য দিয়েই দ্বিতীয় দফায় ২২ শে আগষ্ট প্রত্যাবাসনের চেষ্টা হয়েছিল। ২০১৭ সালের ২৫শে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে রোহিঙ্গা শরণার্থী আগমনের ঢল নেমেছিল। এদিন থেকে পরবর্তী একমাসে প্রায় সাড়ে ৬ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। এখানে আগে থেকে ছিল প্রায় ৪ লাখ। বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া এসব শরণার্থীদের ৯২ হাজার শিশু জন্ম নিয়েছে। সব মিলে কক্সবাজারে এখন প্রায় সাড়ে ১১ লাখ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর বসবাস।

শেয়ার করুন

পাঠকের মতামত