আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মধ্যপ্রাচ্য সমাধান কঠিন হয়ে পড়ছে: ম্যার্কেল

মধ্যপ্রাচ্য সমাধান কঠিন হয়ে পড়ছে: ম্যার্কেল

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ফিলিস্তিনি ও ইসরায়েলিরা যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে বাস করতে পারে, সেই চেষ্টা করতে হবে৷ একমাত্র দ্বি-রাষ্ট্র নীতির মাধ্যমেই সেটা সম্ভব বলে মনে করেন তিনি।

বার্লিনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের আগে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ম্যার্কেল৷

তবে তিনি বলেন, সেই লক্ষ্য (দ্বি-রাষ্ট্র নীতির মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান) অর্জনের পথ ক্রমেই কঠিন হয়ে উঠছে৷

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষে কিছু সিদ্ধান্ত নিয়েছেন৷ যেমন ২০১৭ সালে তেল আভিভ থেকে ইসরায়েলের মার্কিন দূতাবাস সরিয়ে জেরুসালেমে নিয়ে যাওয়া হয়৷ আর চলতি বছর জেরুসালেমে যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি মিশনের মর্যাদা কমিয়ে দেয়া হয়৷ গত কয়েক দশক ধরে প্যালেস্টাইন বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক মিশন হিসেবে কাজ করে আসছিল ঐ মিশন৷

ম্যার্কেলের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস ইসরায়েলের পক্ষ নেয়ায় ট্রাম্পের সমালোচনা করেন৷ মার্কিন সরকারের অবস্থান মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা তৈরিতে সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি৷

এদিকে, মধ্যপ্রাচ্য সমস্যার বহুপক্ষীয় সমাধানের পক্ষে থাকায় ম্যার্কেলের প্রশংসা করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট৷ তিনি বলেন, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান নিয়ে আলোচনা করতে ফিলিস্তিন প্রস্তুত৷ আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণে আলোচনা আয়োজনের দাবি জানান আব্বাস৷

উল্লেখ্য, জার্মানি গতবছর ফিলিস্তিনকে ১১০ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে৷ ফলে ফিলিস্তিনকে সহায়তা দেয়া বিশ্বের অন্যতম বড় দাতাদেশ হচ্ছে জার্মানি৷

শেয়ার করুন

পাঠকের মতামত