আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

১৯ লাখ মানুষ বাদ দিয়ে আসামে এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশ করল ভারত

১৯ লাখ মানুষ বাদ দিয়ে আসামে এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশ করল ভারত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চূড়ান্ত নাগরিক পঞ্জি- এনআরসি তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ মানুষের নাম। পাশাপাশি চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ৩ কোটি ১১ লাখ মানুষ। শনিবার সকালে এই তালিকা প্রকাশ করা হয়।

এদিকে আসামে নাগরিকদের চূড়ান্ত জাতীয় নিবন্ধীকরণ (এনআরসি) তালিকায় এই ১৯ লাখ মানুষকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে বাদ দেয়া হয়েছে। জম্মু ও কাশ্মিরের কয়েক দশকের পুরনো স্বায়ত্তশাসন বাতিল করার কেন্দ্রীয় সিদ্ধান্তের মাত্র কয়েক সপ্তাহ পরেই এই এনআরসি তালিকা প্রকাশ করা হলো। এনআরসি তালিকা প্রকাশকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতের এই রাজ্য জুড়ে কয়েক হাজার আধাসামরিক বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জারি করা হয়েছে ১৪৪ ধারা।

ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য বলেছে যে- শনিবার প্রকাশিত এনআরসির চূড়ান্ত নাগরিক তালিকায় যাদের নাম স্থান পাবে না, তাদেকে এখনই বিদেশি ঘোষণা করা যাবে না। পরবর্তী সকল আইনি বিকল্প শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে বিদেশি ঘোষণা করা হবে না। প্রকাশিত এনআরসি তালিকার বাইরে থাকা প্রতিটি ব্যক্তি দেশটির গঠিত বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন এবং আবেদন করার সময়সীমা ৬০ থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।

এর মধ্যেই রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রাজ্যের সবচেয়ে বড় শহর গুয়াহাটিসহ উত্তেজনাপ্রবণ বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দেশটি। স্থানীয় সময় শনিবার দুপুরের মধ্যেই এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এদিকে রাজ্যজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ৫১ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়েছে। শুক্রবার আসামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কুলধর শইকিয়া জানিয়েছেন, রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৫১ কোম্পানি সিএপিএফ পাঠিয়েছে কেন্দ্র। আগে থেকেই রাজ্যে ১৬৭ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা রয়েছে। শান্তি বজায় রাখতে সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজ্যজুড়ে থাকা প্রায় ২৫০০ এনআরসি সেবা কেন্দ্রের মধ্যে এক হাজার ২শ কেন্দ্রকে উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। রাজ্যের মানুষকে সতর্ক করার পাশাপাশি নিরাপত্তার জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে আসাম পুলিশ। ভুয়া খবর কিংবা সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানোর ‘চেষ্টা করা হলে’ কড়া ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। রাজ্যের মানুষ শান্তি বজায় রাখবেন বলে আশা কর্মকর্তাদের।

খসড়া তালিকা অনুযায়ী, রাজ্যের মোট তিন কোটি ২৯ লাখ বাসিন্দা তাদের নাগরিকত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছেন। কিন্তু প্রায় ৪০ লাখ মানুষ এই তালিকা থেকে বাদ পড়েছেন। যাদের অধিকাংশই মুসলিম। ভবিষ্যতে আসামের মুসলমানদের ভাগ্যে কী হবে এ নিয়ে চরম উত্তেজনা ও উৎকণ্ঠায় দিন গুণছেন তারা।

এদিকে নাগরিকত্বের তালিকা হালনাগদ করার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছে ভারতের সুপ্রিম কোর্ট।


শেয়ার করুন

পাঠকের মতামত